বাছাই চাকরি
ব্র্যাক
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মোটর ওয়ার্কশপ।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর।
যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পাস।
অভিজ্ঞতা: ন্যূনতম তিন বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখের মধ্যে মোবাইল নম্বর উল্লেখপূর্বক জীবনবৃত্তান্ত, সব প্রাতিষ্ঠানিক শিক্ষা, অভিজ্ঞতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট আকারের রঙিন ছবিসহ ব্র্যাক, হিউম্যান রিসোর্স অ্যান্ড লার্নিং ডিভিশন, ব্র্যাক সেন্টার (৫ম তলা), ৭৫ মহাখালী, ঢাকা-১২১২ এই ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনপত্র ও খামের ওপর আবেদনকৃত পদের নাম এবং AD #১৩/১৭ উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৯ জুলাই ২০১৭।
সূত্র: ১৪ জুলাই, প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরি, পৃ. ২
বাংলাদেশ সুপ্রিম কোর্ট
পদের নাম: এমএলএসএস।
পদের সংখ্যা: ২৩।
বয়স: ১৮ থেকে ৩০ বছর।
যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদনের ঠিকানা: নির্ধারিত ফরমে আবেদনপত্র, প্রবেশপত্র দুই কপি এবং মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের নির্ধারিত ফরমে অতিরিক্ত তথ্যাদি স্বহস্তে পূরণ করে নির্ধারিত তারিখের মধ্যে অফিস চলাকালীন সাধারণ ও সংস্থাপন শাখা, কক্ষ নম্বর-১১২, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ, ঢাকা-১০০০ বরাবর ডাকযোগে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে পরীক্ষা ফি বাবদ ৫০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে ১-৬১২১-০০২০-২০৩১ কোডের বিপরীতে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে জমা করে ট্রেজারি চালানের মূল কপি দাখিল করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই ২০১৭।