বাছাই চাকরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড
পদের নাম: মহাব্যবস্থাপক (ফিন্যান্স)
বয়স: ন্যূনতম ৪৫ বছর।
কর্মস্থল: কুষ্টিয়াস্থ প্রধান কার্যালয়।
যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতকোত্তর/এমকম/এমবিএ ডিগ্রিধারী হতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে শিল্প/বাণিজ্যিক/বহুজাতিক কোম্পানিতে কমপক্ষে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, নাগরিকত্ব সনদ, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি এবং মোবাইল নম্বর উল্লেখপূর্বক পূর্ণ জীবনবৃত্তান্তসহ হেড অব হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিসিক শিল্প নগরী, কুষ্টিয়া ৭০০০ এই ঠিকানায় আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৫ আগস্ট ২০১৭।
সূত্র: ২৫ জুলাই প্রথম আলো, পৃ. ১২।