বাছাই চাকরি
ইউএস-বাংলা এয়ারলাইনস
পদের নাম: কেবিন ক্রু
যোগ্যতা: এইচএসসি বা এ লেভেল পাস। উচ্চতা পুরুষদের ক্ষেত্রে ১৬৮ সেমি এবং নারীদের ক্ষেত্রে ১৫৮ সেমি। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত ও সাঁতার জানতে হতে হবে। বাংলা ও ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।
বয়স: ১৮ থেকে ২৪ বছরের মধ্যে।
আগ্রহী প্রার্থীদের এক কপি সিভি, এক কপি পাসপোর্ট সাইজ ও এক কপি ফুল সাইজ ছবি এইচআর বিভাগ, ইউএস বাংলা এয়ারলাইনস, ৭৭-সোহরাওয়ার্দী অ্যাভিনিউ বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা-১২১২ এই ঠিকানায় পাঠাতে হবে। ই-মেইল করা যাবে [email protected] এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ: ১২ আগস্ট ২০১৫।
সূত্র: ২ আগস্ট প্রথম আলো, পৃ: ৩।
ইবনে হায়সাম ফার্মাসিউটিক্যালস
পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার।
পদের সংখ্যা: ৪০ জন।
বেতন: প্রারম্ভিক বেতন-ভাতা সাকল্যে ১২৫০০ টাকা এবং স্থায়ীকরণে ১৪৪০০ টাকা। জেলা ও থানা পর্যায়ে।
যোগ্যতা: স্নাতক/এইচএসসি/সমমান।
আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত আবেদনপত্র, ২ কপি ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি নিয়ে আগামী ০১-০৮-১৫ তারিখ থেকে ১৩-০৮-১৫ (শুক্রবার ছাড়া) তারিখ সকাল ১০টা থেকে ৫টার মধ্যে ২৮৪, বড় মগবাজার, ২য় তলা, ঢাকা-১২১৭ (হোটেল গোল্ডেন স্টারের ২য় তলা) এই ঠিকানায় যোগাযোগ করতে হবে। কাস্টমার কেয়ার: ০২-৯৩৪১১৮৭ (শুধু লোকেশনের জন্য)।
সূত্র: ১ আগস্ট প্রথম আলো, পৃ: ১২।
মহিলাবিষয়ক অধিদপ্তর
পদের নাম: ট্রেড ইনস্ট্রাক্টর।
পদের সংখ্যা: ৬৬টি।
বয়স: ১-৭-২০১৫ তারিখে ১৮ থেকে ৩৫ বছর।
বেতন: ১২০৯৫ টাকা।
যোগ্যতা: সরকার কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম ডিপ্লোমা এবং যে যে ট্রেডে ডিপ্লোমা কোর্স চালু হয়নি, সেসব ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতার সনদপত্র। মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: মানিকগঞ্জ, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, জয়পুরহাট, চাঁদপুর, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, মেহেরপুর, চুয়াডাঙ্গা ভোলা, পিরোজপুর, পটুয়াখালী।
আবেদনের ঠিকানা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ২৯/১২/২০১৪ তারিখের ০৫.১১০. ০০০০.০০. ০০.০৮৯. ১৪-০১ নম্বর স্মারকে জারি করা নির্ধারিত ছক মোতাবেক লিখিত আবেদনপত্র মহাপরিচালক, মহিলাবিষয়ক অধিদপ্তর, ৩৭/৩. ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা-১০০০ এই ঠিকানায় পোঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি, ট্রেজারি চালানের মূল কপি আবেদনকারীর নামসহ ও পত্র যোগাযোগের ঠিকানা (বর্তমান ঠিকানা) লেখা ১০ টাকার অব্যবহৃত ডাকটিকিট সংযুক্ত আনুমানিক ১০ x ৪.৫ মাপের একটি ফেরত খাম এবং নমুনা অনুযায়ী প্রবেশপত্রের দুই কপি (যার ডান পাশে সম্পূর্ণ অংশ প্রার্থী কর্তৃক পূরণ করে) এবং নিয়োগ পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে ১-৩০২১-০০০০-২০৩১ নম্বর কোডে ট্রেজারি চালানের মাধ্যমে জমাদান পূর্বক চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৩ আগস্ট ২০১৫।
এম আর এস ইন্ডাস্ট্রিজ লিমিটেড
পদের নাম: সেলস এক্সিকিউটিভ।
বয়স: ন্যূনতম ২৫ থেকে ৩৫ বছর।
বেতন: সর্বসাকল্যে ১৮০০০ টাকা।
যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, নাগরিকত্ব সনদপত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং মোবাইল নম্বর উল্লেখপূর্বক পূর্ণ জীবনবৃত্তান্তসহ ব্যবস্থাপনা পরিচালক, এম আর এস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিসিক শিল্প নগর, কুষ্টিয়া-৭০০০ এই ঠিকানায় আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ আগস্ট ২০১৫।
সূত্র: ২৬ জুলাই প্রথম আলো, পৃ: ১৫।
শিল্প মন্ত্রণালয়
পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা: ১২টি।
বয়স: ২৫-০৮-১৫ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
বেতন: ৫৫০০-১২০৯৫।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপি বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ৪৫ শব্দ ও ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ৭০ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষর গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজি ৩০ শব্দ। অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, জয়পুরহাট, পাবনা, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, নীলফামারী, খুলনা, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, নড়াইল, বরিশাল, ভোলা, ঝালকাঠী, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ জেলা।
আবেদনের ঠিকানা: নির্ধারিত ফরমে আবেদনপত্র নিজ হাতে পূরণ করে উপসচিব, প্রশাসন (কর্মচারী সংস্থাপন) অধিশাখা, কক্ষ নম্বর ৪০৯, ৪র্থ তলা, শিল্প মন্ত্রণালয়, ৯১ মতিঝিল বা/এ, ঢাকা বরাবরে ডাকযোগে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনারের নিকট থেকে সত্যায়িত নাগরিক সনদপত্র, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র ও সাম্প্রতিক সময়ে তোলা প্রার্থীর তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এবং পরীক্ষার ফি বাবদ ট্রেজারি চালানের মাধ্যমে ১-৩৯০১-০০০১-২০৩১ কোড নম্বরে ১০০ টাকা জমা করে ট্রেজারি চালানের মূল কপি সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে খামের ওপর ডান পাশে পদের নাম, নিজ জেলা ও বিশেষ কোটা উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৫ আগস্ট ২০১৫।
সূত্র: ২৫ জুলাই প্রথম আলো, পৃ: ৯।
বাংলাদেশ শিল্পকলা একাডেমী
পদের নাম: কালচারাল অফিসার (স্থায়ী)।
পদের সংখ্যা: তিনটি।
বয়স: ১/৭/২০১৫ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।
বেতন: ১১০০০-২০৩৭০।
যোগ্যতা: প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রিসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডে পাঁচ বছরের অভিজ্ঞতা অথবা স্নাতক ডিগ্রিসহ সাংস্কৃতিক বিষয়ে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের ঠিকানা: প্রার্থী কর্তৃক স্বাক্ষরিত নির্ধারিত ফরমে আবেদনপত্র ডাকযোগে মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচা, রমনা, ঢাকা বরাবর পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে পরীক্ষা ফি বাবদ মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচা, রমনা, ঢাকার অনুকূলে ৩০০ টাকা বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে কোড নম্বর ১-৩৪০১-০০০১-২০৩১ খাতে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিয়ে চালানের মূল কপি এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা তিন কপি ৫ x ৫ সেমি আকারের ছবি আবেদনপত্রের নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে ।
আবেদনের শেষ তারিখ: ১০ আগস্ট ২০১৫।