বাছাই চাকরি
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)
পদের নাম: সায়েন্টিফিক অফিসার।
বিষয়: বায়োকেমিস্ট্রি/জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি/বোটানি/কেমিক্যাল কৌশল।
পদের সংখ্যা: ৬ জন।
বয়স: ১ অক্টোবর ২০১৫ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর। (মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।
বেতন: সাকল্যে বেতন (জাতীয় বেতন স্কেল অনুযায়ী-গ্রেড ৯)।
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণিতে বিএসসিসহ (অনার্স), এসএসসি অথবা প্রথম শ্রেণিতে এমএসসি ডিগ্রি অথবা উভয় পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি। শিক্ষাজীবনে পরীক্ষার কোনোটিতেই তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকা চলবে না।
আবেদনের ঠিকানা: আবেদনপত্র প্রকল্প পরিচালক, EPF-CTTI-BCSIR, বিসিএসআইআর, ড. কুদরাত-এ-খুদা সড়ক, প্রকৌশল ভবন, ধানমন্ডি, ঢাকা-১২০৫ বরাবর পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রার্থীর আবেদনে উল্লিখিত তথ্য ও যোগ্যতা–সম্পর্কিত প্রমাণপত্র, সনদ ও নম্বরপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত জন্মসনদ, সম্প্রতি তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ও প্রজেক্ট ডিরেক্টর, EPF-CTTI-BCSIR, BCSIR ঢাকা–এর অনুকূলে ৪০০ টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৯ নভেম্বর ২০১৫।
সূত্র: ২৭ অক্টোবরের ডেইলি স্টার, পৃ: ১১।
আর্কটিক বিস্কুট প্রাইভেট লিমিটেড
পদের নাম: সেলস রিপ্রেজেনটেটিভ (এস.আর)।
যোগ্যতা: ন্যূনতম এইচএসসি। অধিকতর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
অভিজ্ঞতা: ন্যূনতম ১-৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের ছবিসহ পূর্ণ জীবনবৃত্তান্ত ও পদের নাম উল্লেখসহ এইচআর, আর্কটিক বিস্কুটস প্রাইভেট লিমিটেড, বাড়ি ১৬ (২য় তলা), রোড ১৬/এ, গুলশান ১, ঢাকা ১২১২ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে। ই-মেইল: [email protected]।
আবেদনের শেষ তারিখ: ২০ নভেম্বর ২০১৫।
সূত্র: ৬ নভেম্বরের প্রথম আলো, পৃ: ৮।