বাছাই চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
পদের নাম: অফিস সহায়ক।
পদের সংখ্যা: ১০। (তিনটি মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীদের জন্য সংরক্ষিত)।
বয়স: ২৮-০১-১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছর।
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮২৫০-২০০১০ টাকা।
যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: রংপুর, যশোর, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা, ফরিদপুর, ভোলা, মানিকগঞ্জ, ঠাকুরগাঁও, বগুড়া, নোয়াখালী, কিশোরগঞ্জ, খুলনা কুড়িগ্রাম, কুষ্টিয়া ও ফেনী। তবে সব জেলার এতিম, শারীরিক প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং পুত্র-কন্যার পুত্র-কন্যারা আবেদন করতে পারবেন।
আবেদনের ঠিকানা: আবেদনকারীকে সাদা কাগজে স্বহস্তে (স্পষ্ট অক্ষরে) নিজের নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, পদের নাম, নিজ জেলার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্মতারিখ, প্রার্থীর বয়স, শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা, ধর্ম ও বিশেষ কোটায় আবেদন করলে কোটার নাম উল্লেখপূর্বক আবেদনকারীর স্বাক্ষরসংবলিত আবেদনপত্র উপসচিব (প্রশাসন), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ভবন নম্বর ৪, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এই ঠিকানায় ডাকযোগে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সম্প্রতি তোলা তিন কপি সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতা প্রমাণস্বরূপ সনদের সত্যায়িত ফটোকপি, একজন প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা কোড নম্বর ১-৪৯০১-০০০১-২৬৮১ বিবিধ রাজস্ব ও প্রাপ্তি খাতে ট্রেজারি চালানের মাধ্যমে জমা করে রসিদের মূল কপি সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৮ জানুয়ারি ২০১৬।
সড়ক ও জনপথ অধিদপ্তর
পদের নাম: নিরাপত্তা প্রহরী (সিকিউরিটি গার্ড)।
পদের সংখ্যা: ৭৯।
বয়স: ১৮-০২-১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
স্বাস্থ্যগত যোগ্যতা: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০ থেকে ৩২ ইঞ্চি, ওজন ১১০ পাউন্ড, সামরিক ও আধা সামরিক বাহিনী, পুলিশ ও আনসার বাহিনী এবং বিজিবির অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: ৮২৫০-২০০১০ টাকা। (গ্রেড ২০) জাতীয় বেতন স্কেল ২০১৫।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত ছকে আবেদনপত্র দাখিল করতে হবে। আবেদনপত্র তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সওজ, প্রশাসন ও সংস্থাপন (কক্ষ নম্বর জি ২০৭), সড়ক ভবন, তেজগাঁও, ঢাকা ১২০৮ এই ঠিকানায় ডাকযোগে পৌঁছাতে হবে। আবেদনপত্রের নির্ধারিত স্থানে এক কপি পাসপোর্ট সাইজের ছবি আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে এবং অতিরিক্ত দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করতে হবে (জমার কোড নম্বর ১-৫০৪১-০০০১-২০৩১)। খামের ওপর আবেদনকৃত পদের নাম, নিজ জেলা ও বিশেষ কোটা উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৮ ফেব্রুয়ারি ২০১৬।

প্রতিরক্ষা মন্ত্রণালয়
পদের নাম: সহকারী পরিচালক।
পদের সংখ্যা: ১৬।
বয়স: ৩১ জানুয়ারি ২০১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি/সমতুল্য সিজিপিএ (সিজিপিএর ক্ষেত্রে ৫.০ পয়েন্ট স্কেলে ন্যূনতম ৩.৭৫ সিজিপিএ এবং ৪.০ পয়েন্ট স্কেলে ন্যূনতম ৩.০ সিজিপিএ)। অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি/সমতুল্য সিজিপিএ (সিজিপিএর ক্ষেত্রে ৫.০ পয়েন্ট স্কেলে ন্যূনতম ২.৮১৩ সিজিপিএ এবং ৪.০ পয়েন্ট স্কেলে ন্যূনতম ২.২৫ সিজিপিএ)। অথবা ৪ বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি/সমতুল্য সিজিপিএ (সিজিপিএর ক্ষেত্রে ৫.০ পয়েন্ট স্কেলে ন্যূনতম ২.৮১৩ সিজিপিএ এবং ৪.০ পয়েন্ট স্কেলে ন্যূনতম ২.২৫ সিজিপিএ)।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের http://cao.teletalk.com.bd ওয়েবসাইটে লগ-ইন করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০১৬, সন্ধ্যা ৬টা।