বাছাই চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম আর এস ইন্ডাস্ট্রিজ লিমিটেড
পদের নাম: ম্যানেজার (প্রোডাকশন)।
বয়স: ৩৫ থেকে ৪৫ বছর।
বেতন: সাকল্যে ৫৩৫৫০ টাকা।
যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
অভিজ্ঞতা: স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কপার/অ্যালুমিনিয়াম ওয়্যার রড, প্লাইউড, পার্টিকেল, এমডিএফ ও মেলামিন বোর্ড উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, নাগরিকত্ব সনদ, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি এবং মোবাইল নম্বর উল্লেখপূর্বক পূর্ণ জীবনবৃত্তান্তসহ হেড অব হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, এম আর এস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিসিক শিল্পনগরী, কুষ্টিয়া ৭০০০ এই ঠিকানায় আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৫ জানুয়ারি ২০১৬।
সূত্র: ৬ জানুয়ারির প্রথম আলো, পৃ. ১৭।

শরীফ মেলামাইন ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেড
পদের নাম: বিক্রয় প্রতিনিধি।
যোগ্যতা: ন্যূনতম স্নাতক।
অভিজ্ঞতা: ভোগ্যপণ্য/গৃহস্থালি পণ্য বিক্রয়ে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
সুযোগ-সুবিধা: মাসিক বেতন-ভাতা ছাড়াও বিক্রয়ের ওপর আকর্ষণীয় কমিশন এবং সন্তোষজনক পারফরম্যান্সের ক্ষেত্রে পদোন্নতি দেওয়া হবে। বিক্রয় ও বিপণন কাজ করার জন্য চ্যালেঞ্জিং মনোভাব থাকতে হবে।
আবেদনের ঠিকানা: উল্লিখিত পদে যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ, সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং মোবাইল নম্বর উল্লেখপূর্বক স্বহস্তে লিখিত আবেদনপত্র (ইংরেজি ও বাংলা) জেনারেল ম্যানেজার, শরীফ মেলামাইন ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেড, ২৭/১ মিটফোর্ড রোড, শরীফ মার্কেট (৩য় তলা), ঢাকা-১১০০ এই ঠিকানায় পৌঁছাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৫ জানুয়ারি ২০১৬।
সূত্র: ৭ জানুয়ারির প্রথম আলো, পৃ. ১৪।

হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ
পদের নাম: মেডিকেল অফিসার।
যোগ্যতা: বি.ইউ.এম.এস/বি.এ.এম.এস.
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের সব শিক্ষাগত যোগ্যতার সনদ, নম্বরপত্র, চিকিৎসক নিবন্ধন সনদ, অভিজ্ঞতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, তিন কপি ছবি এবং জীবনবৃত্তান্তসহ স্বহস্তে লিখিত আবেদনপত্র পরিচালক, মানবসম্পদ উন্নয়ন, হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ, হামদর্দ ভবন, ৯৯ বীর উত্তম সি আর দত্ত সড়ক , কাঁঠালবাগান ঢাল-সংলগ্ন ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২০ জানুয়ারি ২০১৬।