বাছাইচাকরি
যমুনাব্যাংক
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি/প্রবেশনারি অফিসার।
বয়স: ২৫ সেপ্টেম্বর ২০১৭ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।
যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস, ব্যাংক ম্যানেজমেন্ট, অর্থনীতি, সিএসই, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইইই, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৪ বছরের স্নাতক পাস অথবা এমবিএ উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৫ স্কেলে ৪.৫ থাকতে হবে এবং স্নাতক পর্যায়ে সিজিপিএ ৪ স্কেলে ৩ থাকতে হবে। প্রার্থীদের কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে যমুনা ব্যাংকের ওয়েবসাইট www.jamunabankbd.com/career এর মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০১৭।
সূত্র: ৯ সেপ্টেম্বর, প্রথম আলো, পৃ. ১০।
ন্যাশনালইনস্টিটিউটঅববায়োটেকনোলজি
পদের নাম: টেকনিশিয়ান।
পদের সংখ্যা: ২।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে দ্বিতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন: ৯৭০০-২৩৪৯০ টাকা।
আবেদনের ঠিকানা: আবেদনপত্র নির্ধারিত তারিখের মধ্যে মহাপরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি, গণকবাড়ি, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯ এই ঠিকানায় পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং মহাপরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির অনুকূলে উত্তরা ব্যাংক, ইপিজেড শাখা, গণকবাড়ি, সাভার, ঢাকা-১৩৪৯ বরাবর উত্তরা ব্যাংকের যেকোনো শাখা থেকে ১০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযোজন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১২ অক্টোবর ২০১৭।