বাছাইচাকরি
প্রাণিসম্পদ অধিদপ্তর (প্রকল্প)
পদের নাম: পোল্ট্রি টেকনিশিয়ান।
পদের সংখ্যা: ৬।
বয়স: ২২-০৫-১৭ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
যোগ্যতা: এইচএসসি (বিজ্ঞান) পাস হতে হবে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র নির্ধারিত তারিখের মধ্যে প্রকল্প পরিচালক, হ্যাচারিসহ আঞ্চলিক হাঁস প্রজনন খামার স্থাপন প্রকল্প (৩য় পর্যায়), প্রাণিসম্পদ অধিদপ্তর, ফার্মগেট, ঢাকা ১২১৫ এই ঠিকানায় পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি এবং এইচএসসি পরীক্ষার মূল সনদ ও এক কপি সত্যায়িত দাখিল করতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাকরির মডেল ফরম অনুযায়ী আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত তথ্য এবং আবেদন ফরম প্রাণিসম্পদ অধিদপ্তরের www.dls.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ: ২২ মে ২০১৭।
সূত্র: ওয়েবসাইট।
বাংলাদেশ পাটকল করপোরেশন
পদের নাম: গাড়িচালক।
পদের সংখ্যা: ৩০।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
যোগ্যতা: অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এবং গাড়ি চালনায় ভারী/হালকা লাইসেন্স ও পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা।
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, বি-বাড়িয়া, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ। তবে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র-কন্যা, প্রতিবন্ধী ও এতিম কোটার প্রার্থীরা সব জেলা থেকে আবেদন করতে পারবেন।
আবেদনের ঠিকানা: আবেদনকারীকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত আবেদন ছকে আবেদন করতে হবে। প্রার্থীদের আবেদনপত্র সচিব, বাংলাদেশ পাটকল করপোরেশন, আদমজী কোর্ট, এনেক্স-১ (৫ম তলা), ১১৫-১২০ মতিঝিল বা/এ, ঢাকা ১০০০ বরাবর অফিস চলাকালীন ডাকযোগে বা সরাসরি বিজেএমসি প্রধান কার্যালয়ে সংরক্ষিত বক্সে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে বাংলাদেশ পাটকল করপোরেশনের অনুকূলে যেকোনো তফসিল ব্যাংক থেকে ৩৫০ টাকা মূল্যের (অফেরতযোগ্য) এমআইসিআর যুক্ত ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৫ মে ২০১৭।
সূত্র: ৬ মে ডেইলিস্টার, পৃ. ৮।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ
পদেরনাম: ঊর্ধ্বতন মাস্টার পাইলট।
পদেরসংখ্যা: ৮।
বয়স: ২৮ থেকে ৪৫ বছর।
যোগ্যতা: প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাস হতে হবে এবং কর্ণফুলী এন্ডোর্সমেন্টসহ প্রথম শ্রেণির ইনল্যান্ড মাস্টার সনদধারীদের দুই বছর চাকরি করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনস্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা।
আবেদনের ঠিকানা: প্রার্থীকে বিআইডব্লিউটিএর অনুকূলে ৩০০ টাকার ব্যাংক ড্রাফট/পোস্টাল অর্ডার/পে-অর্ডারসহ নির্ধারিত তারিখের মধ্যে বিআইডব্লিউটিএ, ১৪১-১৪৩, মতিঝিল বা/এ, (৬ষ্ঠ তলা), ঢাকা ১০০০ বরাবরে আবেদনপত্র পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা পাসপোর্ট সাইজের (ফ্রন্ট ভিউ) তিন কপি সত্যায়িত ছবি (পার্শ্ব ছবি গ্রহণযোগ্য হবে না) ব্যাংক ড্রাফট/পোস্টাল অর্ডার/পে-অর্ডার এবং সাত টাকা মূল্যমানের ডাকটিকিটযুক্ত প্রার্থীর ঠিকানাসংবলিত ফেরত খাম সংযুক্ত করতে হবে। খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। আবেদন ফরম বিআইডব্লিউটিএর ওয়েবসাইট www.biwta.gov.bd.job থেকে সংগ্রহ করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৫ মে ২০১৭।
চট্টগ্রাম ক্লাবলিমিটেড
পদেরনাম: নিরাপত্তা প্রহরী।
পদেরসংখ্যা: ২৩।
বয়সসীমা: ন্যূনতম ৩০ বছর।
যোগ্যতা: এসএসসি পাস। উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৮ ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি। অবসরপ্রাপ্ত ল্যান্স করপোরাল/সৈনিক/সমপর্যায়ের সেনা/নৌ/বিমানবাহিনী/আনসার প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদনেরঠিকানা: আগ্রহী প্রার্থীদের ২ কপি পাসপোর্ট সাইজ ছবি, মোবাইল নম্বর উল্লেখপূর্বক পূর্ণ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় সনদের কপিসহ সচিব, চট্টগ্রাম ক্লাব লিমিটেড, এসএস খালেদ রোড, চট্টগ্রামের বরাবর আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৫ মে ২০১৭।
সূত্র: ৯ মে প্রথমআলো, পৃ. ১২।
ব্র্যাক
পদের নাম: কর্মসূচি সংগঠক।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর।
যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর পাস এবং শিক্ষাজীবনের সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ ২ থাকতে হবে।
বেতন: মাসিক ১৮৫০৮ টাকা।
কর্মস্থল: ব্র্যাক মাঠ কার্যালয়।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের মোবাইল নম্বর উল্লেখপূর্বক জীবনবৃত্তান্ত, সব প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট আকারের রঙিন ছবিসহ ব্র্যাক মানবসম্পদ বিভাগ, আরডিএ সেকশন, ব্র্যাক সেন্টার (৫ম তলা), ৭৫ মহাখালী, ঢাকা ১২১২ এই ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনপত্র ও খামের ওপর আবেদনকৃত পদের নাম এবং AD#০৯/১৭ উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৭ মে ২০১৭।
সূত্র: ১৪ মে প্রথমআলো, পৃ. ১১।
প্রাণ
পদেরনাম: সেলস এক্সিকিউটিভ।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস। (স্নাতকে অধ্যয়নরত প্রার্থীরাও আবেদন করতে পারবেন)।
অন্যান্য যোগ্যতা: সুন্দর বাচনভঙ্গি ও উপস্থাপন দক্ষতা, সম্পর্ক উন্নয়ন সক্ষমতা, কম্পিউটার চালানোর জ্ঞান থাকতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বয়স: ১৮ থেকে ২৬ বছর।
পরীক্ষার স্থান ও তারিখ: প্রাণ, এইচআরএম ডিপার্টমেন্ট, হোসেন সুপার মার্কেট (লেভেল ৬), উত্তর বাড্ডা, ঢাকা ১২১২ এই ঠিকানায় সদ্য তোলা দুই কপি ছবি, সব পরীক্ষা পাসের মূল সনদ, জন্মসনদ/জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, বায়োডাটাসহ আগামী ২৩, ও ৩০ মে সকাল ১০টায় উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
সূত্র: ৩০ এপ্রিল প্রথমআলো, পৃ. ৪।