বাজলে বিয়ের বাদ্যি
অনেক সময় দেখা যায়, ঠিকঠাক পরিকল্পনার অভাবে বিয়ের আয়োজনের কোনো কিছুই আর মনমতো হয়ে ওঠে না। তাই দায়িত্বের পুরোটাই ছেড়ে দিতে পারেন বিয়ের আয়োজন করে দেয়, এমন কোনো প্রতিষ্ঠানের হাতে। ২১ ও ২২ সেপ্টেম্বর ঢাকার দৃক গ্যালারিতে এমন একটি প্রতিষ্ঠান ‘ওয়েডিং ডেকোর বাই নুসরাত’ আয়োজন করেছিল এক মেলা। সেখানে ছিল সবকিছু একবারে ঘুরে দেখার সুযোগ। যেমন তাদের সাজানো মঞ্চগুলো কেমন ধরনের হয়ে থাকে, বিয়ের ডালাটা সাজাতে হবে কী করে, বিয়ের দিনে এবং এর আগে-পরের দিনগুলোতে কনের সাজ কেমন হবে ইত্যাদি। উৎসবে সাজানো-গোছানো কনেরাও এসেছিলেন। আর সেই সঙ্গে ছিল মেহেদি উৎসব। পুরো আয়োজনটা করেছিলেন নুসরাত নওরিন, ওয়েডিং ডেকোর বাই নুসরাতের প্রধান পরিচালন কর্মকর্তা। তিনি বলেন, ‘এখানে এসে সবাই একবারে সবকিছু দেখে যেতে পারবে। তারপর চাইলে আমাদের কাছ থেকে পুরো সাজসজ্জাই করিয়ে নিতে পারে। আবার যদি বিশেষ কোনো একটি অংশ পছন্দ হয়, তবে সেটাও নিতে পারবে।’ নুসরাতের এই প্রতিষ্ঠান থেকে আপনি পেতে পারেন বউয়ের হলুদ ও মেহেদিসন্ধ্যার গয়না, রাখি, মঞ্চ সাজানো, পিঠা, পালকি, মেহেদি, বিয়ের সাজ, হাতে বানানো কার্ড, সবার জন্য বিয়ের পোশাক, আলোকচিত্রীসহ আরও অনেক কিছু।এই বিয়ের মৌসুমে ওয়েডিং ডেকোর বাই নুসরাতে বুকিং দিলেই আপনি পাবেন ১০ শতাংশ ছাড়। দুই বছর হতে চলল নুসরাতের এই কাজের সঙ্গে চলা। এর মধ্যেই দেশে-বিদেশে প্রায় ৫০টির বেশি বিয়ের সাজের কাজ করেছেন তিনি। তাঁর সঙ্গে ই-মেইলে যোগাযোগ করতে পারেন [email protected] এই ঠিকানায়। সরাসরি কথাও বলতে পারেন নুসরাতের সঙ্গে ০১৯৪৪৭০৫০৬০ এই নম্বরে। এ ছাড়া তাদের ফেসবুক ঠিকানা: www.facebook.com/pages/ Wedding-decor-by-Nushrat/ 253642901319512|