বাজার নিয়ে কৌতুক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১.এক ভদ্রলোক বাজারে গেছেন কাপড় কিনতে—ভদ্রলোক: আমাকে পর্দার কাপড় দেখান তো।দোকানদার: কয় গজ দেব, বলুন।ভদ্রলোক: আরে রাখেন আপনার গজ, আমাকে ১৫ ইঞ্চি কাপড় দিন।দোকানদার: ১৫ ইঞ্চি কোনো জানালার সাইজ?ভদ্রলোক: জানালা নয়, আমার কম্পিউটারের সাইজ।দোকানদার: কম্পিউটারে কেউ পর্দা লাগায়?ভদ্রলোক: আমি লাগাই, কারণ আমার উইন্ডোজ আছে।২.এক মহিলা মুরগির দোকানে গেছেন,দোকানে একটাই মুরগি আছে।মহিলা: ওই মুরগির দাম কত?দোকানদার: ২৭০ টাকা।মহিলা: আরেকটা মুরগি দেখাও।দোকানদার ওই মুরগিটাই ভেতরে নিয়ে গিয়ে আবার এনে বলল, ২৮০ টাকা।মহিলা: আমাকে দুটি মুরগিই দাও। শেরেবাংলা নগর, ঢাকা।