দীর্ঘ ১০ বছর পর মিরসরাই পৌরবাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। ৬ এপ্রিল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত মিরসরাই পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৫৬৫ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহম্মদ আশরাফ হোসেন তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেন। নির্বাচনে পদাধিকার বলে সভাপতি পদে নির্বাচিত হন মিরসরাই পৌর মেয়র এম শাহজাহান।৩৪০ ভোট পেয়ে সহসভাপতি পদে নুরুল মোস্তফা ও অধ্যাপক নুরুল আবছার সেলিম ৩০৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।অন্যান্য পদে বিজয়ী ব্যক্তিরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক খায়ের হোসেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধক্ষ্য সিদ্দিক আহম্মদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক জামাল উদ্দিন, দপ্তর সম্পাদক ওবায়দুল হক, ধর্মীয় সম্পাদক হাফিজুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হারুন-উর-রশিদ। সদস্য পদে জাহাঙ্গীর আলম, মো. সোলায়মান, ফরহাদ উদ্দিন শরীফ, শিবু কুমার শীল । নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন শিক্ষা কর্মকর্তা মুহম্মদ ইউনুছ।