বাজারে আসছে বর্ণিল খাবারদাবার ২০২২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ণিল খাবারদাবারের নতুন সংখ্যায় রান্না করেছেন অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী

খাবার নিয়ে আস্ত একটা ম্যাগাজিন। সেখানে রেসিপি তো থাকবেই, আরও পাওয়া যাবে খাবার নিয়ে নানা রকম লেখা, বিদেশি ফুড ব্লগারদের চোখে বাংলাদেশের খাবার ইত্যাদি। নানা ধরনের কনটেন্ট নিয়ে প্রতিবছরের মতো এবারও প্রকাশিত হবে প্রথম আলোর বিশেষ ম্যাগাজিন বর্ণিল খাবারদাবার। বছরজুড়ে নানা রকম দেশি-বিদেশি খাবার খাই আমরা। কোনো কোনো খাবার বিশেষ আগ্রহ জাগায়, রান্না করতে মন চায়। তেমনই অনেক খাবারের সহজ রেসিপি থাকবে এই ম্যাগাজিনে। বিনোদন অঙ্গনের প্রিয় তারকার দেওয়া রেসিপি ছাড়াও বিজ্ঞানীর হাতের মজাদার খাবার থাকবে বর্ণিল খাবারদাবার ২০২২-এর এই বিশেষ সংখ্যায়। ঈদ, পূজা বা বড়দিনের মতো বিশেষ উৎসবের বিশেষ রান্নার রেসিপিও পাবেন এখানে।

বাংলাদেশের পদ্মার ইলিশের খ্যাতি দেশ ছাড়িয়ে বিদেশে। সেই ইলিশ নিয়ে দিল্লি থেকে লিখেছেন সৌম্য বন্দ্যোপাধ্যায়। এ সময়ের তরুণ চলচ্চিত্র অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী রান্না করেছেন বর্ণিল খাবারদাবারের জন্য, দিয়েছেন রেসিপিও।

নানা রকম দেশি–বিদেশি খাবারের রিসিপি থাকবে এই সংখ্যায়
ছবি: প্রথম আলো

অণুজীববিজ্ঞানী সেঁজুতি সাহা নিজের হাতে নানা রকম বাঙালি খাবার রান্না করেছেন। থাকছে আরও নানা চমক। আপনার হকারকে এখনই বলে রাখুন। ঘরে বসে ম্যাগাজিন পেতে ফোন করুন ০১৭০৮৪১১৯৯৬ নম্বরে।