বাজারে এমএসআইয়ের নতুন মাদারবোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তি বাজারে এসেছে তৃতীয় প্রজন্মের প্রসেসর-সমর্থিত এমএসআই ব্র্যান্ডের দুটি মাদারবোর্ড। মডেল দুটি হলো এমএসআইজেড ৭৭এ-জি৪৩ এবং এইচ ৭৭এমএ-জি৪৩। বিশ্বখ্যাত মাদারবোর্ড ও গ্রাফিক্স কার্ড নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোস্টার ইন্টারন্যাশনাল। উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেম-সমর্থিত মাদারবোর্ড দুটিতে সর্বোচ্চ ৩২ জিবি পর্যন্ত র‌্যাম ব্যবহার করা যাবে। এগুলোতে ইন্টেল কোরআই থ্রি থেকে সেভেন প্রসেসর ছাড়াও সেলেরন ও পেন্টিয়াম প্রসেসরও ব্যবহারের সুযোগ রয়েছে।মাদারবোর্ড দুটিতে অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে ১০০ মেগাহার্টজ স্পিড এবং ১১৫৫ মডেলের সিপিইউ সকেট, ইউএসবি ২.০ ও ৩.০ পোর্ট, একটি পিসিআই-ই ২ স্লট এবং তিনটি পিসিআই স্লট। এগুলো সরাসরি এক্স ১১ সফটওয়্যার সমর্থন করে। মাদারবোর্ড দুটির সঙ্গে পাওয়া যাবে তিন বছরের বিক্রয়োত্তর সেবা।  নিজস্ব প্রতিবেদক