বাজারে এল নতুন প্রযুক্তিপণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি প্রযুক্তি বাজারে কয়েকটি নতুন পণ্য এসেছে। এসব প্রযুক্তি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হচ্ছে।ফুজিৎসু এলএইচ-৫৩১ লাইফ বুক: ইন্টেল সেকেন্ড জেনারেশনের ডুয়েল কোর ও কোর আই-থ্রি ফুজিৎসু লাইফবুকের নতুন সংস্করণ বাজারে এসেছে। ইন্টেল কোর আই-থ্রি প্রসেসরের লাইফবুকটির প্রসেসিং গতি ২ দশমিক ৩ গিগাহার্জ এবং ডুয়েল কোর প্রসেসরের গতি ২ দশমিক ২ গিগাহার্জ। এলএইচ ৫৩১ মডেলের লাইফবুক দুটিতেই রয়েছে ইন্টেল এইচডি গ্রাফিক্স তিন হাজার, ৫০০ জিবি হার্ডডিস্ক, ২ জিবি ডিডিআর-থ্রি র‌্যাম। তুলনামূলক সাশ্রয়ী মূল্যের লাইফবুকটিতে আরও আছে ডুয়েল লেয়ার ডিভিডি রাইটার, ওয়েবক্যাম, ব্লু-টুথ, ওয়াইফাই, গিগাবিট ল্যান কার্ড, এইচডিএমআই, কার্ড রিডারসহ সব ধরনের মোবিলিটি সুবিধা। বাড়তি সুবিধা হিসেবে রয়েছে পানিরোধক কি-বোর্ড এবং চারটি ইউএসবি পোর্ট যার একটির মাধ্যমে বন্ধ অবস্থাতেই চার্জ দেওয়া যায়।এটি তুলনামূলকভাবে ৩০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব। ১৪ দশমিক ১ ইঞ্চি প্রশস্ত এলইডি ডিসপ্লে নির্ভর লাইফবুকটির ব্যাটারি ব্যাকআপ ক্ষমতা সাড়ে চার ঘণ্টা পর্যন্ত। কোরআই-থ্রি প্রসেসর সমৃদ্ধ উচ্চগুণগত মানের লাইফবুকটির মূল্য ৪৯ হাজার ৫০০ টাকা এবং ডুয়েল কোরের দাম ৪০ হাজার ৭০০ টাকা।ইন্টেলের নতুন প্রসেসর: ইন্টেলের দ্বিতীয় প্রজন্মের নতুন একটি প্রসেসর বাজারে এসেছে। পেন্টিয়াম জি-৬২০ মডেলের এই প্রসেসরটিতে ব্যবহার করা হচ্ছে স্যান্ডিব্রিজ প্রযুক্তি। এর ক্লক স্পিড ২ দশমিক ৬ গিগাহার্জ। এতে রয়েছে ৩ এমবি ক্যাশ মেমোরি ও ফুল এইচডি বিল্ট ইন গ্রাফিক্স। নতুন এই প্রসেসরটি সমর্থন করে ৬১ চিপসেট মাদারবোর্ড। নিজস্ব প্রতিবেদক