বাজারে এসেছে অল ইন ওয়ান প্রিন্টার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রযুক্তি বাজারের নতুন পণ্য এইচপির সাশ্রয়ী অল ইন ওয়ান প্রিন্টার। একই সঙ্গে অনেক কাজ করা যায় এ প্রিন্টারটি দিয়ে। এইচপি ব্র্যান্ডের ২৫১৫ মডেলের প্রিন্টারে রয়েছে ১ দশমিক ১ ইঞ্চি মনোডিসপ্লে, সহজ সেট-আপ ও বর্ডারলেস প্রিন্টিং সুবিধা। প্রিন্টারটি দিয়ে প্রতি মিনিটে আট পৃষ্ঠা সাদাকালো এবং পাঁচ পৃষ্ঠা রঙিন ডকুমেন্ট প্রিন্ট করা যায়। এতে ব্রশিউর, ইঙ্কজেট, প্লেইন, ফটোপেপার, ইনভেলপ, লেবেল এবং গ্রিটিং কার্ড প্রিন্ট করা যায়। প্রিন্ট ছাড়াও এটি দিয়ে স্ক্যান ও কপি করা যায়। এই প্রিন্টারটির সবচেয়ে বড় সুবিধা হলো এটি সাশ্রয়ী। ফলে, একটি কার্টিজ দিয়ে সাদাকালো ৪৮০ পৃষ্ঠা এবং রঙিন ১৫০ পৃষ্ঠা প্রিন্ট করা যায়।নিজস্ব প্রতিবেদক