বাজারে এসেছে এনার্জি সেভিং এলইডি মনিটর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলজিডির এনার্জি সেভিং এলইডি মনিটরসহ বেশকিছু পণ্য এসেছে প্রযুক্তি বাজারে। ১৮ দশমিক ৫-ইঞ্চি পর্দার এলইডি মনিটরটিতে সুপার এনার্জি সেভিং ফিচার থাকায় এটি গতানুগতিক এলইডি মনিটরের তুলনায় ৩০ ভাগ বেশি বিদ্যুৎ সাশ্রয় করে। পরিবেশবান্ধব এই মনিটরটি ‘গ্রিন আইটি সার্টিফিকেশন’ প্রাপ্ত। এটি সম্পূর্ণ এইচডি রেজ্যুলেশন সমর্থন করে। এর ডিজিটাল ফাইন কন্ট্রাস্ট রেশিও ৫০০০০০০:১। এলইডি মনিটরটির দাম রাখা হয়েছে সাত হাজার ৬০০ টাকা। এ ছাড়া, বাজারে এসেছে এইচপি সিরিজের নতুন ল্যাপটপ। ইন্টেল থার্ড জেনারেশন কোর আই থ্রি প্রসেসর সম্পন্ন এই ল্যাপটপে রয়েছে দুই গিগাবাইট র্যা ম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, ডিভিডি রাইটার, ওয়াই-ফাই ল্যান এবং ব্লুটুথ সুবিধা। আট ঘণ্টা পাওয়ার ব্যাকআপ সুবিধাসম্পন্ন ল্যাপটপটির দাম ৪৭ হাজার টাকা। বিক্রয়োত্তর সেবা থাকছে এক বছর।বাজারে আরও এসেছে এসরক মডেলের মাদারবোর্ড। এতে কোর আই-৭/আই-৫/আই-৩ থার্ড ও সেকেন্ড জেনারেশনের এলজিএ-১১৫৫ প্রসেসর সাপোর্ট করে। মাদারবোর্ডটিতে সর্বোচ্চ ১৬ জিবি সাপোর্টেড মেমোরি স্লট রয়েছে। দাম ছয় হাজার ৫০০ টাকা।  নিজস্ব প্রতিবেদক।