বাজারে এসেছে তিন টেরাবাইট হার্ডডিস্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তি বাজারে এবার এসেছে ওয়েস্টার্ন ডিজিটাল ব্র্যান্ডের তিন টেরাবাইট তথ্য ধারণক্ষমতার পরিবেশবান্ধব হার্ডডিস্ক। ডব্লিউডি ৩০ ইজেডআরএক্স মডেলের এক্সটার্নাল হার্ডডিস্কটি ব্যবহারকারীদের অনেক চাহিদাই মেটাবে। এতে নতুন কিছু সুবিধা যোগ হয়েছে। হার্ডডিস্কটি দিয়ে প্রতি সেকেন্ড ৬ গিগাবাইট তথ্য আদান-প্রদান করা যায়। এতে সাধারণ হার্ডডিস্কের তুলনায় প্রায় ১৮ শতাংশ বিদ্যুৎ খরচ কম হয়। একই সঙ্গে এটি কাজ করে নিঃশব্দে, খুব একটা গরমও হয় না। আর ইন্টিলিজেন্স পাওয়ার প্রযুক্তির কারণে প্রতিমিনিট ঘূর্ণন গতি এখন আর নির্দিষ্ট নয়, প্রয়োজনীয় গতিতেই কাজ করবে এটি। দুই বছরের বিক্রয়োত্তর সেবা সুবিধাযুক্ত এই হার্ডডিস্কটির দাম রাখা হচ্ছে ১৭ হাজার টাকা।নিজস্ব প্রতিবেদক।