বাজারে এসেছে তৃতীয় প্রজন্মের নতুন লাইফবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়ের প্রয়োজনে চাহিদা মেটাতে প্রতিদিনই সমৃদ্ধ হচ্ছে দেশের ল্যাপটপ বাজার। বাজারের সর্বশেষ সংযোজন হিসেবে সম্প্রতি যুক্ত হয়েছে তৃতীয় প্রজন্মের ইন্টেল কোর আই ফাইভ প্রসেসর সমন্বিত পাঁচটি নতুন মডেলের লাইফবুক। এগুলো হচ্ছে জাপানি অরিজিন ফুজিৎসু ব্র্যান্ডের এলএইচ-৫৩২, এলএইচ-৫৩২ভি এবং এ-৫৩২ ও এএইচ-৫৩২ মডেলের লাইফবুক। এসব লাইফবুকের অন্যতম বৈশিষ্ট্য মসৃণতা, নান্দনিক ডিজাইন ও দুর্দান্ত গতি। এর মধ্যে স্টাইলিশ ‘এল’ সিরিজের লাইফবুকগুলোতে রয়েছে অডিও-ভিজ্যুয়াল ইন্টারেফেস। ডেস্কটপ পাল্টানোর সুবিধাসহ ‘এ’ সিরিজের লাইফবুক দুটি প্রফেশনাল কাজ এবং ঘরোয়া বিনোদন ও গেমের জন্য বিশেষ উপযোগী। এগুলোতে ৭২০পি এইচডি ওয়েবক্যাম, ব্লু-টুথ ৪, ইউএসবি ৩ পোর্ট, ল্যান, ওয়াই-ফাইসহ প্রয়োজনীয় হার্ডওয়্যার সুবিধা। লাইফবুকগুলোর ব্যাকআপ সুবিধা সাড়ে চার ঘণ্টা। এর মধ্যে এলএইচ৫৩২-এর দাম ৬০ হাজার ৫০০, এলএইচ৫৩২ভি-এর মূল্য ৭১ হাজার ৫০০, এ৫৩২-এর দাম ৬১ হাজার ৫০০ এবং এএইচ৫৩২-এর দাম ৭২ হাজার ৫০০ টাকা। নিজস্ব প্রতিবেদক