বাজারে এসেছে তোশিবার গ্রাফিক্স ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তি বাজারে এসেছে তোশিবা স্যাটেলাইট সিরিজের (এল৪০-ভিজিএ মডেল) গ্রাফিক্স ল্যাপটপ। ল্যাপটপটি দিয়ে ফটোশপ, ইলাস্ট্রেটর ও কোরেল ড্র সফটওয়্যারে কাজ করা ছাড়াও বিভিন্ন হাইডেফিনিশন গেমস অনায়াসে খেলা যাবে।

এতে রয়েছে এই চার গিগাবাইট ডিডিআর ৩ র‌্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক। এ ছাড়া রয়েছে ১৪ ইঞ্চি এলইডি ডিসপ্লে, হাইডেফিনিশন ওয়েবক্যাম, ব্লুটুথ ও ল্যান-সুবিধা। ল্যাপটপটির অন্যতম আকর্ষণ, বিল্ট ইন স্পিকার ও পানিরোধক কি-প্যাড। ল্যাপটপটি বর্তমানে নীল, সোনালি ও সাদা—এই তিন রঙে পাওয়া যাচ্ছে। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ এর দাম পড়বে ৫৭ হাজার টাকা।

এদিকে গেমারদের জন্য ভ্যালুটপ ব্র্যান্ডের আকর্ষণীয় ডিজাইনের (৮এইচ০৩ মডেল) গেমিং কেসিং পাওয়া যাচ্ছে প্রযুক্তি বাজারে। এতে রয়েছে কেব্ল ম্যানেজমেন্ট-সুবিধা, স্ক্রুলেস ড্রাইভ বে ও এক্সটেন্ডেড স্লট, ওয়াটার কুলিং সিস্টেম ও রেয়ার কুলিং ফ্যান। সেই সঙ্গে মানসম্পন্ন পাওয়ার সাপ্লাই, স্পেশাল বাটনসহ কেসিংটি পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রযুক্তিপণ্যের বিপণীতে। কেসিংটির দাম ধরা হয়েছে তিন হাজার ৮০০ টাকা। l নিজস্ব প্রতিবেদক।