বাজারে এসেছে পকেট রাউটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তি-বাজারে সম্প্রতি বেশ কয়েকটি নতুন এবং আকর্ষণীয় প্রযুক্তিপণ্য এসেছে। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সহজে বহনযোগ্য প্রোলিংক ব্র্যান্ডের পকেট রাউটার। একসঙ্গে সর্বোচ্চ ১০ জনের জন্য ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিচ্ছে পকেট রাউটারটি।রাউটারটির সঙ্গে রয়েছে ওয়াইফাই হটস্পট সুবিধা। ফলে ২৫ মিটার পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে একটি ইন্টারনেট সংযোগ নিয়েই তা ব্যবহার করতে পারেন ১০ জন ব্যবহারকারী। এটি জিএসএম সিম ছাড়াও থ্রিজি সমর্থন করে।এর প্রতিসেকেন্ডে ডাটা ট্রান্সফার রেট ২১ দশমিক ৬ মেগাবাইট। একবার চার্জে এটি চার ঘণ্টা পর্যন্ত সচল থাকে। ইউএসবি পোর্টের মাধ্যমেও চার্জ দেওয়া যায়। আর স্ট্যান্ডবাই চার্জ থাকে ১০০ ঘণ্টা। পকেট রাউটারটির দাম রাখা হচ্ছে সাড়ে নয় হাজার টাকা। সঙ্গে পাওয়া যাবে এক বছরের বিক্রয়োত্তর সেবা।এ ছাড়া, ফ্রিকম ব্র্যান্ডের এক টেরাবাইটের মোবাইল হার্ডডিস্ক ড্রাইভ পাওয়া যাচ্ছে প্রযুক্তি বাজারে। ইউএসবি রেকর্ডিং ও প্লেব্যাক-সমর্থিত হার্ডডিস্কটি টিভির সঙ্গে খুব সহজেই সংযোগ দেওয়া যায়। হার্ডডিস্কটির দাম নয় হাজার ৫০০ টাকা।কোর আই ল্যাপটপ পছন্দ যাদের, তাদের জন্য প্রযুক্তি-বাজারে এসেছে তোশিবা স্যাটেলাইট ল্যাপটপ। ইন্টেল তৃৃতীয় প্রজন্মের কোর আই ৫ প্রসেসর সমৃদ্ধ এই ল্যাপটপে রয়েছে ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, ১৪ ইঞ্চি ডিসপ্লে, ডিভিডি রাইটারসহ নানা সুবিধা। এই ল্যাপটপের দাম পড়বে ৫৩ হাজার ৫০০ টাকা। এ ছাড়া ল্যাপটপটির ব্যবহারকারীরা পাবেন এক বছরের বিক্রয়োত্তর সেবা।  নিজস্ব প্রতিবেদক