বাজারে এসেছে প্রোলিংকের নতুন মডেলের নেটবুক। এতে রয়েছে ৩২০ গিগাবাইট (জিবি) হার্ডডিস্ক, ২ জিবি ডিডি আর থ্রি র্যাম। একবার চার্জে চলে টানা সাত ঘণ্টা। ১০ ইঞ্চি প্রশস্ত মনিটরের এই নেটবুকে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে জেনুইন উইন্ডোজ সেভেন স্টার্টার। এ ছাড়াও রয়েছে ওয়েবক্যাম, ব্লুটুথ ও মাল্টি টাচপ্যাড। নেটবুকটির দাম ২৩ হাজার ৫০০ টাকা। এলজির ডিভিডি রাইটার: এলজি ব্র্যান্ডের নতুন ডিভিডি রাইটার পাওয়া যাচ্ছে প্রযুক্তি বাজারে। এই ডিভিডি রাইটারটি সর্বোচ্চ ২৪ এক্স গতিতে ডিভিডি রাইট করতে পারে। সুপার মাল্টি এই ডিভিডি রাইটারটিতে অত্যাধুনিক এম-ডিস্ক প্রযুক্তি থাকায় ডিস্কে রাইট করা ডেটা স্বাভাবিক প্রক্রিয়ায় পুনরায় রাইট করা যায় না। তাই এই রাইটারে রাইট করা ডেটার স্থায়ীত্ব বেশি। এ ছাড়া এতে জ্যামলেস প্রযুক্তি থাকায় ডিস্কে আঁচড় বা আঙুলের ছাপ থাকলেও ক্ষতিগ্রস্ত জায়গা বাদ দিয়ে চলতে থাকবে ভিডিও।ডিভিডি রাইটারটির দাম এক হাজার ৫০০ টাকা। নিজস্ব প্রতিবেদক।