বাজারে নতুন ট্যাবলেট পিসি ও মুঠোফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি প্রযুক্তিবাজারে এসেছে তোশিবা ব্র্যান্ডের ট্যাবলেট পিসি ও নকিয়ার আশা সিরিজের নতুন মুঠোফোন। তোশিবার এটি-১০০-১০০০৩ জি মডেলের ১০ ইঞ্চি আকারের ট্যাবলেট পিসিতে রয়েছে দুই গিগাবাইট ডিডিআর-দুই র‌্যা ম ও ৩২ গিগাবাইট ইএমএমসি মেমোরি। ট্যাবলেট পিসিটিতে রয়েছে অ্যানড্রয়েট ৩ দশমিক ২ হানিকম্ব অপারেটিং সিস্টেম। এর দাম পড়বে প্রায় ৬০ হাজার টাকা। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বাজারে আসা নকিয়ার আশা সিরিজের-২০২ মুঠোফোনটি ইন্টারনেট ব্যবহারে সাশ্রয়ী। এটি দ্রুতগতিতে কাজ করে। এতে রয়েছে ক্লাউড বেইজড ব্রাউজার, যা ইন্টারনেট ব্যবহারের খরচ কমাতে সহায়ক। সেটের মধ্যে নকিয়া সোশ্যাল অ্যাপ্লিকেশন লোড করা আছে। ফলে সিঙ্গেল সাইন-ইন বা একবার সাইন-ইনের মাধ্যমে বিভিন্ন কমিউনিটির সঙ্গে যোগাযোগ করা যাবে। মুঠোফোনটিতে দুটি সিম ব্যবহারের সুবিধাসহ ইজি সোয়াপ সুবিধা রয়েছে। রয়েছে সিম ম্যানেজার, যার মাধ্যমে এটি পারসোনালাইজড করে এতে পাঁচটি সিম কার্ডের তথ্য সেভ করা যায়। নকিয়ার আশা সিরিজের-২০২ মুঠোফোনটি ২ মেগাপিক্সেল ক্যামেরা, মিউজিক প্লেয়ার, ব্লু-টুথ এবং ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরি রাখার সুবিধা রয়েছে। এর দাম পড়বে ছয় হাজার ৯৯৯ টাকা।নিজস্ব প্রতিবেদক