বাজারে নতুন প্রযুক্তিপণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে বেশ কিছু নতুন প্রযুক্তিপণ্য এসেছে। এগুলো পাওয়া যাচ্ছে নগরের প্রযুক্তি পণ্য বিপণন প্রতিষ্ঠানে। এবার এগুলো নিয়ে থাকছে বিস্তারিত।অপটোমা প্রজেক্টর: অপটোমা ব্র্যান্ডের নতুন মডেলের প্রজেক্টর। ES-550 মডেলের প্রজেক্টরটি লুমেন্স দুই হাজার ৮০০, ঔজ্জ্বল্য এবং কনট্রাস্ট রেসিও ৫০০: ১। প্রায় পাঁচ পাউন্ড ওজনের এই প্রজেক্টরের কনফিগারেশন এত উচ্চতর যে আপনার প্রেজেন্টেশন এবং যাবতীয় তথ্য খুব সুন্দর ও সহজভাবে দর্শকদের মধ্যে উপস্থাপন করা যায়। সম্পূর্ণ রিমোট কন্ট্রোল দ্বারা পরিচালিত প্রজেক্টরটির ল্যাম্প লাইফ ছয় হাজার ঘণ্টা।ফুজিত্সু লাইফবুক: ইন্টেল সেকেন্ড জেনারেশনের ডুয়েল কোর ও কোর আই থ্রি ফুজিত্সু লাইফবুকের নতুন সংস্করণ বাজারে এসেছে। ইন্টেল কোর আইথ্রি প্রসেসরের লাইফবুকটির প্রসেসিং গতি ২ দশমিক ৩ গিগাহার্জ এবং ডুয়েল কোর প্রসেসরের গতি ২ দশমিক ২ গিগাহার্জ। এলএইচ ৫৩১ মডেলের লাইফবুক দুটিতেই রয়েছে ইন্টেল এইচডি গ্রাফিক্স তিন হাজার, ৫০০ জিবি হার্ডডিস্ক, ২ জিবি ডিডিআর থ্রি র‌্যাম। এটি তুলনামূলকভাবে ৩০ শতাংশ বিদ্যুত্-সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব। ১৪ দশমিক ১ ইঞ্চি প্রশস্ত এলইডি ডিসপ্লে নির্ভর লাইফবুকটির ব্যাটারি ব্যাকআপ ক্ষমতা সাড়ে চার ঘণ্টা পর্যন্ত।ইন্টেলের নতুন প্রসেসর: বাজারে এসেছে ইন্টেল দ্বিতীয় প্রজন্মের নতুন একটি প্রসেসর। পেন্টিয়াম জি-৬২০ মডেলের এই প্রসেসরে ব্যবহার করা হচ্ছে স্যান্ডিব্রিজ প্রযুক্তি। এর ক্লক স্পিড ২ দশমিক ৬ গিগাহার্জ। এতে রয়েছে ৩ এমবি ক্যাশ মেমোরি ও ফুল এইচডি বিল্ট ইন গ্রাফিক্স। নতুন এই প্রসেসর সমর্থন করে ৬১ চিপসেট মাদারবোর্ড।নিজস্ব প্রতিবেদক