বাজারে নতুন প্রযুক্তিপণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে এসেছে এডেটা ব্র্যান্ডের এইচভি-৬১০ মডেলের পোর্টেবল হার্ডডিস্ক। ৫০০ গিগার এই এক্সটারনাল হার্ডডিস্কটি বিপুল পরিমাণ তথ্য (ডেটা) সংরক্ষণে সক্ষম। পাশাপাশি এর ধারণক্ষমতা এক টেরাবাইট পর্যন্ত বাড়ানোর সুবিধাও আছে। অত্যাধুনিক এই হার্ডডিস্কটি দ্রুত ডেটা আদান-প্রদানে উপযোগী এবং পাশাপাশি এটি ইউএসবি-২ ইন্টারফেসও সমর্থন করে। হার্ডডিস্কটিতে রয়েছে অপসারণযোগ্য স্মার্ট কভার। নতুন বাজারে আসা এই হার্ডডিস্কে তিন বছরের ওয়ারেন্টি পাওয়া যাচ্ছে।গেমিং ল্যাপটপখ্যাতনামা ব্র্যান্ড আসুসের ‘আরওজি’ সিরিজের জি-৫৫ ভি ডব্লিউ মডেলের নতুন গেমিং ল্যাপটপ এসেছে বাজারে। গেমিংয়ের পাশাপাশি মাল্টিমিডিয়া উপভোগ করার জন্য এতে রয়েছে আসুস সনিক মাস্টার, অডিও প্রযুক্তির বিল্ট ইন স্পিকার ও মাইক্রোফোন, ডিভিডি রাইটার, হাই ডেফিনিশিন (এইচডি) ওয়েবক্যাম।এ ছাড়া এই ল্যাপটপটিতে রয়েছে ওয়্যারলেস ল্যান, গিগাবিট ল্যান, মেমোরি কার্ড রিডার প্রভৃতি।এইচপি কম্প্যাক বিজনেস পিসি বাজারে এসেছে এইচপি কম্প্যাক ৬২০০ প্রো বিজনেস পিসি। ইন্টেল সেকেন্ড জেনারেশন কোর আই-৩ (৩ দশমিক ৩০ গিগাহার্জ) প্রসেসর সম্পন্ন এই ব্র্যান্ড পিসিতে রয়েছে ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, এইচপি সুপার মাল্টি ডিভিডি রাইটার, এইচপি ইউএসবি কিবোর্ড, অপটিক্যাল মাউস, এইচপি ১৮ দশমিক ৫ ইঞ্চি এলইডি মনিটর। এই পিসিতে রয়েছে তিন বছরের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি।  নিজস্ব প্রতিবেদক