প্রযুক্তি বাজারে এসেছে স্যামসাংয়ের এটিআইভি ল্যাপটপ (বুক ৯)। ল্যাপটপটি গ্রাহকদের জন্য এক নতুন অভিজ্ঞতা এনে দেবে। এটি সম্পূর্ণ মেটাল বডি হওয়ায় সব রকম দাগ ও হাতের ছাপের প্রতিরোধক। এতে রয়েছে তৃতীয় জেনারেশনের ইন্টেল কোর প্রসেসর যা ল্যাপটপটির কার্যক্ষমতা অসাধারণ করে তুলেছে। ব্যবহারকারীরা আরও আনন্দ নিয়ে এইচডি সিনেমা দেখতে পারবেন। করতে পারবেন গ্রাফিকসের কাজও। আর ব্লুটুথ ৪ দশমিক ০ এর সাহায্যে ইন্টারনেট ব্যবহার হয়ে উঠবে আরও দ্রুত।ব্যবহারকারীদের এখন স্ক্রিনে আর কোনো কিছুই কষ্ট করে দেখতে হবে না। এর হাই রেজুলেশনের ফলে প্রচুর ভিউইং এরিয়া থাকবে এবং সব ছবি ও টেক্সট হয়ে ওঠে পরিষ্কার। সুপার ব্রাইট প্লাস (৪০০ এনআইটি) স্ক্রিনের সাহায্যে ছবি, ভিডিও, ওয়েবসাইট কিংবা ডকুমেন্ট দেখার অভিজ্ঞতা আরও আকর্ষণীয় হয়ে উঠবে।দ্বিগুণ উজ্জ্বল (২০০ এনআইটি স্ক্রিন এর তুলনায়) স্ক্রিনের কারণে চোখের ক্লান্তি কমে আসবে। আর অ্যান্টি রিফ্লেকটিভ বৈশিষ্ট্যের কারণে উজ্জ্বল রোদেও সবকিছু পরিষ্কার দেখা সম্ভব হবে। ১ দশমিক ৩ মেগাপিক্সেল এইচডি ওয়েবক্যামের ফলে যোগাযোগ হবে আরও সহজ। দিন হোক, রাত হোক, যেকোনো সময়েই ল্যাপটপটিতে কাজ করা অনেক সহজ। স্যামসাং এটিআইভি (বুক ৯) দাম রাখা হচ্ছে এক লাখ ২৭ হাজার ৮৮৮ টাকা। নিজস্ব প্রতিবেদক।