বাজেট উক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞানীরা মাথায় টাকা রাখে, হৃদয়ে নয়।
জোনাথন সুইফট
(১৬৬৭-১৭৪৫)
আইরিশ লেখক

সময় আসলে মানুষের জীবনের পয়সা। মানুষই তার পয়সার মালিক। আমাদেরই ঠিক করতে হবে কীভাবে এই পয়সা ব্যবহার করব। নইলে অন্যরা সেই পয়সা খরচ করে ফেলতে চাইবে।
কার্ল স্যান্ডবার্গ
(১৮৭৮-১৯৬৭)
মার্কিন কবি

বাজেট আমাদের বলে দেয় আমরা কী কী কিনতে পারি না। তবে বাস্তবতা হলো বাজেটে ‘না’ বললেও আমরা যা কেনার কিনে ফেলি।
উইলিয়াম ফেদার
(১৮৮৯-১৯৮১)
মার্কিন লেখক

আমি বিশ্বাস করি, বাজেটে যত দিন ভারসাম্য না আনা যায়, তত দিন রাজনীতিবিদদের বেতন
থেকে ১০ শতাংশ করে
কাটা উচিত।
হারমান কেইন
(জন্ম: ১৯৪৫)
মার্কিন লেখক

গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র