বাজেট গণতন্ত্রের মৌলিক শর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোকিত ডেস্কতত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলী খান বলেছেন, বাজেট গণতন্ত্রের একটি মৌলিক শর্ত। গণতান্ত্রিক প্রক্রিয়া দৃঢ় করার জন্য এবং বাজেট অর্থবহ করতে তৃণমূল পর্যায় থেকে জনগণকে অধিকতর হারে বাজেট নিয়ে আলোচনা করতে হবে। তিনি বলেন, প্রকৌশলীরা বাজেট বাস্তবায়নের বিশেষত উন্নয়ন বাজেট বাস্তবায়নের অন্যতম দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তাই অর্থনৈতিক উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর চাহিদার প্রতিফলন থাকে এমন বাজেট সম্পর্কে আলোচনার মাধ্যমে নীতিনির্ধারকদের মনোযোগ আকর্ষণ করা দরকার।গত ৩০ মে অনুষ্ঠিত ‘প্রকৌশলীদের বাজেট ভাবনা ও জনগণের প্রত্যাশা’ শীর্ষক মুক্ত আলোচনায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রামকেন্দ্র এ আয়োজন করে। আইইবি মিলনায়তনে মুক্ত আলোচনায় সভাপতিত্ব করেন চট্টগ্রামকেন্দ্রের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন। সূচনা বক্তব্য দেন আইইবি, চট্টগ্রামকেন্দ্রের সাবেক চেয়ারম্যান সুলতান মাহমুদ। বক্তব্য দেন ডুয়েটের সাবেক উপাচার্য আনোয়ারুল আজীম, ইডিইউর উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান, কেন্দ্রের সাবেক চেয়ারম্যান এম আলী আশরাফ, মানজারে খোরশেদ আলম, এম আসাদউল্লাহ, ইদ্রিস আলী ও উন্নয়নকর্মী হালিমা খাতুন। মুক্ত আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য দেন কেন্দ্রের সম্মানী সম্পাদক সাদেক মোহাম্মদ চৌধুরী। ধন্যবাদ বক্তব্য দেন কেন্দ্রের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হারুন।