বাজেট পূর্বাভাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেট পেশের আগে থেকে এল বাতাসে বাজেট রেশ,কেমন হবে তা এই জল্পনা করে চলে সারা দেশ।মূল্যবৃদ্ধি হবে কার কার? কমবে কাদের দাম?মানুষের মনে এ হিসাব আজ তাই চলে অবিরাম।দেখা যেতে পারে উচ্চ স্বরেই করে সরকার দাবি,জনগণমুখী বাজেট এ খানা, যেন স্বর্গের চাবি।"অন্যবারের মতোই মিছিল করবে বিরোধী দল,বাজেট হয়েছে খারাপ ভীষণ, গরিব মারার কল।"লিস্টি জমবে কী কী কেনা যাবে, আর কী যাবে না কেনা,ঘাটতি কমবে নাকি এইবারও বাড়বে বোঝার দেনা।অর্থনীতির মাথারা দিবেন গালভরা নানা বাণী,গরিব তবুও থাকবে গরিব, ধনীরা থাকবে ধনী।চাই না এমন বাজেট যা হবে গুটিকয়েকের তরে,এমন বাজেট চাই যা আনবে প্রবৃদ্ধি ঘরে ঘরে।বাজেটের তরে অপেক্ষা তাই যেমন ঈদের চাঁদ,বাজেট হউক জীবনের তরে, না হোক মরণ ফাঁদ।