বাজেট-প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দেশি রেফ্রিজারেটরের দাম কমছে

বিপণন কর্মকর্তা
এই ঈদে আমাদের কোনো বিজ্ঞাপনের প্রয়োজন পড়বে না।
সদ্য বিবাহিত তরুণী
এই ঈদে আমার এত্তগুলা ফ্রিজ চাই!

.
.

কেশ পরিচর্যার সামগ্রীর দাম কমবে
ন্যাড়া সমাজ
আমাদের উপহাস করার বাজেট।
মানি না, মানব না!
জনৈক পুরুষ
বাসাটা আগে সেমি পারলার ছিল, এবার তো ফুল পারলার হয়ে যাবে!

.
.

আকাশে উড়লে খরচ বাড়বে
কাক
আমরাও তো উড়তাছি! তাইলে কি আমগো খরচ বাড়ব?
সদ্য বিবাহিত দম্পতি
ইশ্, কেন যে এত দিন হানিমুনে গেলাম না!

.
.

রডের দাম বাড়ছে
জনৈক নেতা
এবার আর বাঁশ ব্যবহারে কোনো অজুহাত খুঁজতে হবে না।
এলাকার মাস্তান
হায় হায়! পার্সেন্টেজ দেখি কমে যাবে! বাঁশ দিলো রে!

.
.

মশার কয়েলের দাম বাড়ছে
মশা
রক্ত খামু! রক্ত!! ধন্যবাদ অর্থমন্ত্রী, এই সুযোগ করে দেওয়ার জন্য।
ব্যাচেলর
হয়তো আর কোনো সংগীতশিল্পীর গান শোনার দরকার পড়বে না।

.
.

সাবান-ডিটারজেন্টের দাম বাড়ছে
মেস বা হোস্টেলবাসী
ব্যাপার না। বন্ধুর সাবান তো আছেই।
জনৈক গৃহিণী
সরকার আমাদের এভাবে লেবুর শক্তি থেকে বঞ্চিত করতে পারে না।

.
.

ফাস্টফুডে বাড়তি কর
ফাস্টফুড খাদক
চোরে না শোনে ধর্মের কাহিনি। ফাস্টফুড আমরা খেয়েই যাব। হে হে হে!
অভিভাবক
একটা কাজের কাজ হয়েছে।

.
.

কম্পিউটার-ল্যাপটপের দাম কমবে
ফাঁকিবাজ শিক্ষার্থী
ফেসবুকে প্রশ্নগুলা পড়তে এখন আরও সুবিধা হবে।
মুভিপাগল সমাজ
এবার রুমেই সিনেপ্লেক্স হবে, মাম্মাহ।

.
.

পোলট্রি ফিডের দাম বাড়ছে
মেসবাসী
এ দেখি জাতীয় খাবারের ওপর হুমকি। আমরা বাঁচব কীভাবে, মাননীয় মন্ত্রী?