বাজেটে দাম কমার পরও যাঁরা খুশি নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কেশ পরিচর্যার সামগ্রী

মাথায় যখন চুল ছিল, তখন এসবের দাম ছিল বেশি! আর এখন মাথায় চুল নাই, দাম কমে গেছে।
চুল থাকতে এসব জিনিসের দাম কম থাকলেই তো আর মাথার চুলগুলা পড়ত না! এ কেমন বিচার?

.
.

টিস্যু পেপার
ভাই, কানতাছেন ভালো কথা। কিন্তু চোখে এত পানি কেন? নেন, টিস্যু নেন, চোখের পানি মোছেন।
দেন ভাই, টিস্যু দেন। বাজেটের যা অবস্থা, টিস্যু আরও অনেক লাগবে।

.
.

কম্পিউটার ও ল্যাপটপ
আব্বা, আমারে একটা খেলনা কিইনা দেও।
এইটা তো বাবা ল্যাপটপের দোকান। খেলনা পাইলা কই?
ওই যে ল্যাপটপ আছে। ওইটাই নিমু, আব্বা! পল্টুর আব্বায় ওরে দুইটা ল্যাপটপ কিইনা দিছে।