বাণিজ্য মেলা পরিদর্শন করলেন ডেইলি স্টার সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্য ডেইলি স্টার-এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম গত ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ) পরিদর্শন করেছেন। তিনি বেসরকারি খাতে চেম্বারের আয়োজনকে ‘একটি যুগান্তকারী উদ্যোগ’ উল্লেখ করেন। চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম অতিথিদের মেলার বিভিন্ন প্যাভিলিয়ন ও স্টল ঘুরিয়ে দেখান এবং দেশীয় পণ্যের প্রসারে আয়োজিত এ মেলা সম্পর্কে বিস্তারিত জানান। এ ছাড়া তিনি স্থানীয় শিল্পের বিকাশে খাগড়াছড়ি ও কক্সবাজারের বিভিন্ন মেলায় চেম্বারের পৃষ্ঠপোষকতার কথাও উল্লেখ করেন। এ সময় চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম সিআইটিএফের জন্য একটি নির্দিষ্ট ভেন্যুর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। মেলার কো-চেয়ারম্যান আশিক ভূঁইয়া এবারের সিআইটিএফে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থাসহ পরবর্তীতে কিছু উদ্যোগের ব্যাপারে অবহিত করেন। এ সময় প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন, সিআইটিএফের কো-চেয়ারম্যান এস এম মাহবুবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।