বাণিজ্য মেলায় আইসা তাঁদের টাকা ফুরাইছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় চলছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। অন্য অনেকের মতো সেখানে হাজির হয়েছিলেন আরও কিছু গণ্যমান্য ব্যক্তি। সিসিটিভির চোখে ধরা না পড়লেও রস+আলো ঠিকই ধরে ফেলেছে।

আঁকা: রাকিব রাজ্জাক
আঁকা: রাকিব রাজ্জাক

শায়েস্তা খাঁ

কাচ্চি বিরিয়ানির প্লেট ৫০০ টাকা! মশকরা করেন, মিয়া? আপনি জানেন, শায়েস্তা খাঁর আমলে ১ টাকায় ৮ মণ চাল পাওয়া যেত?

ব্রাদার, না খাইলে সাইডে চাপেন। ১ টাকায় ৮ মণ চালের বিরিয়ানি খাইতে চাইলে শায়েস্তা খাঁর আমলে চইল্যা যান। এইটা বাণিজ্য মেলা, শায়েস্তা খাঁর সাম্রাজ্য না।

আঁকা: রাকিব রাজ্জাক
আঁকা: রাকিব রাজ্জাক

চাঁদ সওদাগর

এ কি হুজুর, কোত্থেকে এলেন?

আইলাম সরাসরি মনসামঙ্গল কাব্য থেকে। শুনলাম, এখানে বেশ ব্যবসা-বাণিজ্য চলছে। দেখি, একটু ট্রাই করে।

আঁকা: রাকিব রাজ্জাক
আঁকা: রাকিব রাজ্জাক

অর্থ-কড়ি কোনো সমস্যা না। যা বিল হয় নিয়ে আসেন, আমি স্বর্ণমুদ্রায় শোধ করব।

ইউ আর আন্ডার অ্যারেস্ট। আন্তর্জাতিক সোনা চোরাচালানকারি দলের লিডার হিসেবে আপনাকে গ্রেপ্তার করা হলো।

আঁকা: রাকিব রাজ্জাক
আঁকা: রাকিব রাজ্জাক

বিল গেটস

আরে, ইনি বিল গেটস না? বিশ্বের নম্বর ওয়ান ধনী হয়ে এইখানে ভিক্ষা করতাছে ক্যান?

কী করবে, বলেন! বউ-পোলাপান নিয়া মেলায় বিরিয়ানি খাইছিল। বিল দেওয়ার পর দ্যাশে ফেরার বিমানের টিকিট কাটবে, সেই অবস্থাও নাই। বেচারা...!