বাণিজ্য মেলায় বিক্রি বাড়াতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল–অবরোধের কারণে এ বছর নাকি বাণিজ্য মেলায় বিক্রিবাট্টা কম। কিন্তু কম হলে তো হবে না! বিক্রি বাড়াতে হবে। প্রতিটি পণ্যের পাশে কী ধরনের কথা লিখে রাখলে বিক্রি বাড়তে পারে, সেটাই জানাচ্ছি আমরা।

মোবাইল ফোন
মোবাইল ফোন

মোবাইল ফোন
এই দিন দিন নয়, আরও দিন আছে। শীত শেষ হলেই আসবে গরমের দিন। আসবে আমের মৌসুম। আমাদের মোবাইল ফোন নিন, আমের মৌসুমে এই মোবাইল ফোন দিয়ে ঢিল মেরে আম পেড়ে খান। লবণ মাখিয়ে অথবা লবণবিহীন।

আসবাব
আসবাব

আসবাব
খুশির ঠেলায় টেবিলে থাপড় মারেন, আবার রাগের ঠেলায় আছাড় মারেন চেয়ার তুলে। তার মানে আসবাবের মাধ্যমে আপনি বহিঃপ্রকাশ ঘটান আপনার আনন্দ–ক্ষোভ—সবকিছু। নিয়ে যান আমাদের আসবাব, ভাঙবে না, যতই মারেন থাপড় আর আছাড়।

প্লাস্টিকের পণ্য

প্লাস্টিকের পণ্য
প্লাস্টিকের পণ্য

যঁারা মনে করেন নষ্ট হয়ে যাওয়া প্লাস্টিকের পণ্য মেরামত করাকে ‘প্লাস্টিক সার্জারি’ বলে, তাঁদের উদ্দেশে বলছি, আমাদের পণ্য নিয়ে যান। আগামী ১৫–২০ বছরের মধ্যে প্লাস্টিক সার্জারি করাতে হবে না।

পোশাক
পোশাক

পোশাক
কম দামি পোশাক পরার কারণে কবি শেখ সাদীই যেখানে কদর পাননি, সেখানে আপনি কোন ছার! অতএব যদি বড় বড় অনুষ্ঠানে অপদস্থ হতে না চান, তাহলে নিয়ে যান আমাদের পোশাক। তারপর দেখুন, ইজ্জত কাকে বলে!

জুতা
জুতা

জুতা
চাকরি খুঁজতে খুঁজতে জুতার তলা ক্ষয় হয়, এটা প্রমাণিত সত্য। কিন্তু আমাদের জুতা কিনলে চাকরি না পাওয়া পর্যন্ত পরতে পারবেন, তলা ক্ষয় হবে না। চাকরি পাওয়ার পর এই জুতা পরে অফিসও করতে পারবেন।

প্রসাধনসামগ্রী
ওজন বেড়ে গেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। তার ওপর আজকাল অনেকে যা ভারী মেকআপ নেন! ওজন আরও কয়েক কেজি বেড়ে যায়। তাতে কিন্তু এই প্রসাধনসামগ্রী আপনার ওজন বাড়াবে না, বাড়াবে রূপের ঝলকানি।

খেলনা
ফেসবুকিং করার সময় বাচ্চাকাচ্চা এসে ডিস্টার্ব করলে ঠিকভাবে লাইক–কমেন্ট করা যায়? তাই এই খেলনা নিয়ে যান। বাচ্চারা খেলাধুলা করেই কূল পাবে না। আপনাকে পাত্তা দেওয়ার টাইম পাবে ক

খেলনা
খেলনা

ই!