বাণিজ্যকেন্দ্রে যা থাকছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
িবশ্ব বাণিজ্যকেন্দ্রের পঞ্চম তলায় রয়েছে বাংলাদেশি রপ্তানি পণ্যের প্রদর্শনীকেন্দ্র। গত মঙ্গলবারের চিত্র l প্রথম আলো
িবশ্ব বাণিজ্যকেন্দ্রের পঞ্চম তলায় রয়েছে বাংলাদেশি রপ্তানি পণ্যের প্রদর্শনীকেন্দ্র। গত মঙ্গলবারের চিত্র l প্রথম আলো

বিদেশি বিনিয়োগকারী বা ব্যবসায়ীরা এক জায়গায় প্রাথমিকভাবে যেসব সেবা পেতে চান তার সব আয়োজন রাখা হয়েছে বিশ্ব বাণিজ্যকেন্দ্রে। তবে চার তারকা মানের হোটেলসহ বেশ কিছু সুবিধা এখনো চালু হয়নি।
গত মঙ্গলবার নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় এই ভবন ঘুরে দেখা যায়, ২১ তলা উচ্চতার এই ভবনের পঞ্চম তলায় স্থায়ী প্রদর্শনীকেন্দ্রে রপ্তানিযোগ্য পণ্যের প্রদর্শন শুরু হয়েছে। জাহাজ, লুব্রিকেন্টস ও গৃহস্থালি পণ্য রাখা হয়েছে তিনটি কাচের তাকে। খালি পড়ে থাকা তাকগুলোও ইতিমধ্যে পণ্যের প্রদর্শনীর জন্য বরাদ্দ নিতে শুরু করেছেন রপ্তানিকারকেরা।
রপ্তানি পণ্যের এই স্থায়ী প্রদর্শনী ছাড়াও নিচতলায় আছে অস্থায়ী প্রদর্শনীকেন্দ্র। অস্থায়ী কেন্দ্রে ভারী ও হালকা সব ধরনের পণ্যের প্রদর্শনীর আয়োজন করার সুযোগ রাখা হয়েছে। চেম্বার আশা করছে, এখন এই অস্থায়ী প্রদর্শনীতে নিয়মিত মেলা করার সুযোগ তৈরি হলো।
ভবনটির দ্বিতীয় তলায় আছে ব্যাংক, শপিং মল ও ফুডকোর্ট। তৃতীয় তলায় কক্ষ বরাদ্দ নিয়েছে বিভিন্ন বেসরকারি ব্যাংক। চতুর্থ তলায় চেম্বারের কার্যালয়, সম্মেলন ও সেমিনার কক্ষ। পঞ্চম তলায় আইটি জোন, ইন্টারন্যাশনাল ট্রেড ইনস্টিটিউট, সভাকক্ষ ও মিডিয়া সেন্টারের জন্য বরাদ্দ রাখা হয়েছে। ষষ্ঠ ও সপ্তম তলায় বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান অফিস বরাদ্দ নিয়েছে।
অষ্টম তলায় রয়েছে ডব্লিউটিসি হেলথ ক্লাব। এ ছাড়া সম্মেলন কক্ষও রয়েছে এই তলায়। নবম তলায় সুইমিংপুল, বিলিয়ার্ড ও টেনিস খেলার স্থান, বিজনেস সেন্টার, বারবিকিউসহ নানা আয়োজনের জন্য বরাদ্দ রাখা হয়েছে। দশম তলায় আছে প্রধান ডাইনিং ও কিচেন রুম।
ভবনের ১১ থেকে ২০ তলা পর্যন্ত চার তারকা মানের হোটেলের জন্য বরাদ্দ রাখা হয়েছে। চেম্বার জানায়, গ্র্যান্ড হায়াত হোটেলের সঙ্গে চেম্বারের আলোচনা চলছে। এখনো চূড়ান্ত হয়নি।
বিশ্ব বাণিজ্যকেন্দ্রে অফিস নিয়েছে বড় শিল্পগোষ্ঠীগুলোও। এর মধ্যে উল্লেখযোগ্য এস আলম, মীম গ্রুপ, উত্তরা মটরস লিমিটেড, রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড।