বাণিজ্যিক ব্যবহারে সরকার থেকে সাড়া পাওয়া যাচ্ছে
আমাদের ছেলেরা বেশ কিছু ভালো প্রকল্প তৈরি করেছে যার মধ্যে বেশ কিছু বাণিজ্যিকভাবে ব্যবহারের উপযোগী। মূলত প্রাথমিকভাবে প্রতিটি প্রকল্পের একটি নমুনা তৈরি করলেও আমরা এখন চেষ্টা করছি বাণিজ্যিক সম্ভাবনা মাথায় রেখে এগুলো তৈরি করার। উদাহরণ হিসেবে বলা যেতে পারে নাহিয়ানের সিএনসি রাউটারের কথা। প্রাথমিকভাবে এর ছোট একটি নমুনা তৈরি করা হয়েছে। আমরা এখন বাণিজ্যিকভাবে এটি তৈরির প্রকল্প হাতে নিয়েছি। এটা বানানো সম্ভব হলে দেশের শিল্পকারখানায় যে রাউটার ব্যবহার করা হয় সেগুলোর বাজারমূল্য এক-তৃতীয়াংশ কম হবে। সেই উদ্দেশ্যে সরকার থেকে বিশ্ববিদ্যালয়ের এ খাতে কিছু বাজেট পাওয়ার চেষ্টা চলছে। কয়েকটি প্রকল্পের জন্য ইতিমধ্যে বাজেট পাওয়া গেছে। আমরা আশাবাদী, আরও কিছু প্রকল্পের বাণিজ্যিক ব্যবহার সম্ভব হবে।সজলচন্দ্র বণিক : সহকারী অধ্যাপক। যন্ত্রকৌশলবিভাগ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়