
বিএনপি নাকে খত দিয়ে নির্বাচনে আসবে। এবার আর তারা ভুল করবে না। আগামী নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনার কোনো প্রয়োজন নেই।
শেখ হাসিনা
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী
(গণভবনে সংবাদ সম্মেলনে
৭ ডিসেম্বর ২০১৭)

শেখ হাসিনার সরকারের অধীনে কোনো সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। কাজেই এই সংসদ ভেঙে দিয়ে নির্বাচন দিতে হবে। তা না হলে সবার জন্য সমান সুযোগ তৈরি হবে না।
খালেদা জিয়া
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন
(বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে, ১৬ নভেম্বর ২০১৭)

বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে নাকে খত দিয়ে নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না। সব রাজনৈতিক দলকে নিয়ে আগামী নির্বাচন আয়োজনে বর্তমান ক্ষমতাসীনদের বাধ্য করা হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির মহাসচিব
(গুলশানে বিএনপির চেয়ারপারসনের
রাজনৈতিক কার্যালয়ে
৭ ডিসেম্বর ২০১৭)

আগাম নির্বাচনের কোনো সম্ভাবনা নেই, পরিকল্পনাও নেই। তবে যখনই নির্বাচন হোক, আমরা প্রস্তুত। আমাদের জাতীয় নির্বাচনের প্রস্তুতি রয়েছে। আমরা আশা করি, বিজয়ের মাস ডিসেম্বরে নির্বাচন হবে। সেটাই আমাদের প্রত্যাশা। কিন্তু এটা নির্বাচন কমিশনের বিষয়।
ওবায়দুল কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
(সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে
৬ ডিসেম্বর ২০১৭)

খেলা শুরু হয়ে গেছে, খেলা হবে নির্বাচনের মাঠে। মাঠ ছেড়ে পালাবেন না, তাহলে আমও
যাবে ছালাও যাবে।
মোহাম্মদ নাসিম
স্বাস্থ্যমন্ত্রী
(সিরাজগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনার
মুক্তির সোপান চত্বরে জেলা আওয়ামী লীগ
আয়োজিত এক জনসভায়
৭ ডিসেম্বর ২০১৭)

সংবিধানের নিয়ম মেনেই নির্বাচনে আসতে হবে। এতে করে কতবার
নাকে খত দিতে হবে, সেটা বিএনপি বিবেচনা করবে।
হাসানুল হক ইনু
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ)
একাংশের সভাপতি ও তথ্যমন্ত্রী
(কুষ্টিয়ার মিরপুরে নিজের
সংসদীয় এলাকায় মিরপুর উপজেলা
মুক্ত দিবসের অনুষ্ঠানে
৮ ডিসেম্বর ২০১৭)

নির্বাচন কমিশন সংবিধানমতেই আগামী জাতীয় নির্বাচন পরিচালনা করবেন।
আসাদুজ্জামান খান কামাল
স্বরাষ্ট্রমন্ত্রী
(ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলার নবনির্মিত থানা ভবন উদ্বোধনকালে, ৯ ডিসেম্বর ২০১৭)

পুলিশের অনুমতি না পাওয়ায় বেগম রোকেয়া দিবস পালন করতে পারেনি বিএনপি। ভোটে নির্বাচিত না হওয়ায় বর্তমান সরকারের জবাবদিহি নেই। তাই তারা হামলা-মামলা ও গ্রেপ্তারের রাজনীতি করছে।
রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব
(কুড়িগ্রাম প্রেসক্লাব, ৯ ডিসেম্বর ২০১৭)