প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরে বসে নিউইয়র্কের বাতাস খেতে চান? যোগাযোগ করুন চেক রিপাবলিকের রাজধানী প্রাগের আলোকচিত্রী কিরিল রুদেনকোর সঙ্গে। এই ভদ্রলোক বায়ুনিরোধী কৌটায় করে বেচেন নিউইয়র্ক, প্যারিস, বার্লিন, সিঙ্গাপুর ও রিগার মতো শহরের নির্মল বাতাস। কোন বাতাসে কী পরিমাণ উপাদান আছে, সেটাও জানতে পারবেন আপনি। একেকটি কৌটার মেয়াদ ছয় মাসের। দাম পড়বে ১০ ডলার। তবে কিরিল রসিকতা করে সতর্ক করে দিয়েছেন, যদি জনসমাগমপূর্ণ জায়গায় এই বাতাসের কৌটা খোলেন, তাহলে কমসে কম ছয় মাস জেলে থাকতে হবে আপনাকে! রিপলিস বিলিভ ইট অর নট