প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার বাতিঘরে আসছেন জনপ্রিয় কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তিনি ৩০ আগস্ট সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম প্রেসক্লাব ভবনের বাতিঘরে ‘আমার জীবন আমার রচনা’ শিরোনামের অনুষ্ঠানে পাঠকের মুখোমুখি হবেন। পিএইচপি পরিবারের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে।
শীর্ষেন্দু মুখোপাধ্যায় ১৯৩৫ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি সাহিত্য অাকাদেমি, বিদ্যাসাগর ও আনন্দ পুরস্কার লাভ করেন। বিজ্ঞপ্তি।