বাতিঘরে পাঠকের মুখোমুখি ভারতের স্বাস্থ্যবিষয়ক লেখক সুজাতা মুখোপাধ্যায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের জামালখানে অবস্থিত গ্রন্থবিপণি বাতিঘরে ‘স্বাস্থ্যসচেতন হোন, চিকিৎসা খরচ কমান’ শিরোনামের অনুষ্ঠানে ২০ ডিসেম্বর বেলা তিনটায় পাঠকের মুখোমুখি হন ভারতের পশ্চিমবঙ্গের স্বাস্থ্যবিষয়ক বইয়ের লেখক সুজাতা মুখোপাধ্যায়। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বাতিঘর ও অঙ্কুর প্রকাশনা।
পাঠকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে সুজাতা বলেন, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বিপদ তৈরি করছে। এ ক্ষেত্রে সবাইকে সচেতন থাকতে হবে। ধূমপান ও মদ্যপানের কারণেও স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ও গবেষক মাহফুজুর রহমান, বিস্তারের কর্ণধার আলম খোরশেদ, অ্যাডভোকেট জানে আলম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অঙ্কুর প্রকাশনার পরিচালক মেজবাহ উদ্দীন আহমেদ। বিজ্ঞপ্তি।