প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের জামালখান প্রেসক্লাব ভবনের গ্রন্থবিপণি বাতিঘরের ১০ বছর পূর্তি উপলক্ষে বই উৎসব শুরু হচ্ছে ১৩ ডিসেম্বর। ওই দিন বেলা ১১টায় উৎসব উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এরপর তিনি ‘আসাদুজ্জামান নূর: নাটক ও অন্যান্য’ শিরোনামের বিশেষ অনুষ্ঠানে পাঠকের মুখোমুখি হবেন। অনুষ্ঠানে তিনি নিজের অভিনয় ও জীবনের অভিজ্ঞতার কথা বলবেন। উত্তর দেবেন দর্শক-শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। বিজ্ঞপ্তি।