বাতিঘরে পাঠকের মুখোমুখি সেলিনা হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের প্রেসক্লাব ভবনে অবস্থিত বাতিঘর গ্রন্থ বিপণিকেন্দ্রে ১২ এপ্রিল পাঠকের মুখোমুখি হন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। ‘আমার জীবন, আমার রচনা’ শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠানে লেখিকা তাঁর সৃষ্টিকর্ম প্রসঙ্গে পাঠকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পিএইচপি পরিবারের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠান উপস্থাপনা করেন হিল্লোল দত্ত।
অনুষ্ঠানে অথিতি ছিলেন চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ ইফতেখার আহমদ খান, সাবেক উপাধ্যক্ষ শুক্লা ইফতেখার, পিএইচপি গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসীন চৌধুরী, প্রাবন্ধিক ফেরদৌসী আরা আলীম, এনায়েত বাজার মহিলা কলেজের অধ্যক্ষ তহুরনা সবুর, কবি রাশেদ রউফ, আকতার হোসেইন, জিন্নাহ চৌধুরী, গল্পকার কামরুজ্জামান জাহাঙ্গীর প্রমুখ।
শুরুতে সংগীত পরিবেশন করেন ঋতুপর্ণা দে। এরপর সেলিনা হোসেনের সাহিত্যকর্ম নিয়ে বক্তব্য দেন কবি ও সাংবাদিক আবুল মোমেন।
সেলিনা হোসেন বলেন, ‘কোনো বড় লেখক হওয়ার স্বপ্ন থেকে নয়, লেখালেখি শুরু করেছিলাম ভালো চাকরি পাবার আশায়।’ বিজ্ঞপ্তি।