বাতিঘরে বই উৎসব শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা নববর্ষ উপলক্ষে গ্রন্থবিপণি বাতিঘরে ১২ দিনব্যাপী বই উৎসব শুরু হয়েছে। ১২ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটায় উৎসব উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক ও শিল্পী অলক রায়। তিনি বলেন, প্রযুক্তির সর্বগ্রাসী প্রভাব সত্ত্বেও তরুণ প্রজন্মের কাছে শিল্প-সাহিত্যের আবেদন ক্রমশ বাড়ছে। অনলাইনে বই পড়ার সুযোগ থাকার পরও মুদ্রিত বইয়ের চাহিদা কোনো অংশে কমেনি, বরং বেড়েছে।
শুরুতে আবৃত্তি সংগঠন স্বর নন্দনের সদস্যরা বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন। স্বাগত বক্তব্য দেন বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ।
নগরের জামালখান সড়কের প্রেসক্লাব ভবনের বাতিঘরে ২৩ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এ উৎসব চলবে। বিজ্ঞপ্তি।