বাতিঘরের উদ্যোগে ২২ ও ২৩ এপ্রিল বইবিষয়ক দুটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আগামীকাল ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে বাতিঘর থেকে প্রকাশিত পশ্চিম পাকিস্তানের শেষ রাজা বইয়ের প্রকাশনা অনুষ্ঠান। চাকমা রাজা ত্রিদিব রায়কে নিয়ে প্রিয়জিৎ দেব সরকার রচিত এই বইয়ের বাংলা অনুবাদ করেছেন রইসুল হক বাহার। সন্ধ্যা ছয়টায় নগরের প্রেসক্লাব ভবনে অবস্থিত বাতিঘরে এই অনুষ্ঠানে আলোচক থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন, কবি ও সাংবাদিক আবুল মোমেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাহমান নাসির উদ্দিন।
এ ছাড়া বিশ্ব বই ও কপিরাইট দিবস উপলক্ষে ২৩ এপ্রিল শনিবার সন্ধ্যা সাতটায় বাতিঘরে আরও একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে অংশ নেবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, কবি ও সাংবাদিক আবুল মোমেন, অধ্যাপক গোলাম মুস্তাফা ও লেখক, অনুবাদক জী এইচ হাবীব। অনুষ্ঠান দুটি সবার জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি।