বাতিঘরের একুশে বই উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাতিঘরের বই উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজবিজ্ঞানী অধ্যাপক অনুপম সেন
বাতিঘরের বই উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজবিজ্ঞানী অধ্যাপক অনুপম সেন

সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বলেন, একটি দেশের সাংস্কৃতিক মান যাচাই করার উপায় হচ্ছে বই। মুক্তধারার চিত্তরঞ্জন সাহা রক্তাক্ত বাংলা বইয়ের মাধ্যমে বাংলাদেশের প্রকাশনাশিল্পের যে যাত্রা শুরু করেছিলেন, আজ ধীরে ধীরে তা একটি বৃক্ষে পরিণত হতে চলেছে।
১৫ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বাতিঘর প্রেসক্লাব শাখায় ‘একুশে বই উৎসবে’র উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন। বাতিঘর প্রসঙ্গে তিনি বলেন, চট্টগ্রামের বইপড়ুয়া নতুন প্রজন্মের সৌভাগ্য এখানে একটি আন্তর্জাতিক মানের বইয়ের দোকান আছে।
বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত নতুন বই নিয়ে বাতিঘরে ‘একুশে বই উৎসব’ শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কবি আবুল মোমেন, বিশ্বজিৎ চৌধুরী এবং বাতিঘরের উদ্যোক্তা দীপঙ্কর দাশ। অনুষ্ঠান পরিচালনা করে কুলগাঁও সিটি করপোরেশন কলেজের অধ্যক্ষ মোজাম্মেল মাহমুদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক শিল্পী ঢালী আল মামুন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রাজীব নন্দী, কবি খালিদ আহসান, কবি মানজুর মুহাম্মদ প্রমুখ।্রবিজ্ঞপ্তি।