বাতিঘরের নতুন গ্রন্থবিপণি চালু হচ্ছে শনিবার থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের জামালখান সড়কস্থ চট্টগ্রাম প্রেসক্লাব ভবনের নীচতলায় একটি সুপরিসর আধুনিক ও মানসম্পন্ন বইয়ের সুপারস্টোর চালু করতে যাচ্ছে গ্রন্থবিপণি বাতিঘর। দেশি-বিদেশি প্রায় লক্ষাধিক বইয়ের বিষয়ভিত্তিক বৈচিত্র্যপূর্ণ সংগ্রহ ছাড়াও এখানে থাকবে সংরক্ষিত প্রকাশক কর্নার, শিশু-কিশোর কর্নার, চলচ্চিত্র ও সংগীত কর্নার, লিটল ম্যাগাজিন ও সাহিত্য সাময়িকী কর্নার এবং ক্যাফে। সামুদ্রিক জাহাজের আদলে তৈরি এই গ্রন্থবিপণিতে রয়েছে বাতিঘরের ছোটখাটো মডেল। ২৯ সেপ্টেম্বর শনিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে এই গ্রন্থবিপণি।বিকেল সাড়ে চারটায় এই নতুন গ্রন্থবিপণি উদ্বোধন করবেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য কবি নির্মলেন্দু গুণ। বিজ্ঞপ্তি।