বাদলধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাদলে প্রথম যে কদম ফুলটি পৃথিবীতে পদধ্বনি জানিয়েছে, তার শুভেচ্ছা মো. জিয়াউর রহমানকে ‘বাদলধারা’র জন্য। স্কুল-কলেজে বান্ধবীদের মধ্যে আমি একাই বৃষ্টিকে ভালোবেসেছি। ভরা বাদলে আব্বুর সঙ্গে নৌকোয় ঘোরা ছিল আমার জীবনে অদ্ভুত ভালো লাগার শিহরিত দিন, যা শুধু হূদয় দিয়ে অনুভব করতে হবে। কিন্তু ঝমঝম বৃষ্টিতে রিকশায় চড়ে দূরে কোথাও আজও হারিয়ে যেতে পরিনি। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা—বোধহয় আমার জন্য নয়। এই বাদলের সবুজ, সজীব ধারা আপনার অপূর্ণ ইচ্ছাগুলোর পূর্ণতা নিয়ে ঝরে পড়ুক অঝোরধারায়।প্রত্যাশায়তানজিলাগাজীপুর। ছুটির দিনের ‘ঘর-মন-জানালা’ বিভাগেলেখা পাঠানোরঠিকানাঘর-মন-জানালা, ছুটির দিনে১০০ কাজীনজরুলইসলাম এভিনিউ, সিএ ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।লেখা ই-মেইল করতে পারেন[email protected]