বাদশা-হালিমা মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজানের বাদশা-হালিমা মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে দুস্থ শীতার্তদের মধ্যে শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়। এর মাধ্যমে জনকল্যাণমূলক এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাদশা-হালিমা মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের। অতিথি ছিলেন দলিলাবাদ শাহ আহামদ চৌধুরী জামে মসজিদের খতিব মোহাম্মদ ইয়াকুব, মসজিদের ইমাম মাওলানা মো. জালাল উদ্দিন, দলইনগর মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. আবদুল্লাহ, ট্রাস্টের কো-চেয়ারম্যান মোহাম্মদ কাসেম, রাউজান ক্লাবের কোষাধ্যক্ষ নাছির উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. জাহেদুল আলম, রিজোয়ান চৌধুরী, মোহাম্মদ রফিক, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ নুরুল আলম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ট্রাস্টি মোহাম্মদ ওমর ফারুক। বিজ্ঞপ্তি।