বাদ্যের বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গান ভালোবাসে না এমন লোক পাওয়া মুশকিল। একা থাকলে গুনগুন করে গান গাওয়ার অভ্যাস প্রায় প্রতিটি মানুষের। একা খালি গলায় গান গাওয়া নিজের কাছে ভালো লাগতে পারে। কিন্তু সেটা অন্যের কাছে শুনতে কেমন লাগে! তবে অনেকেই খালি গলায় ভালো গান গায়। বাদ্যযন্ত্র সেই গানকে করে তুলতে পারে আরও শ্রুতিমধুর। গান সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ভালো গায়কির সঙ্গে সঙ্গে বাদ্যযন্ত্রের কারিশমা অনেক বেশি। দেশি-বিদেশি সব রকম গানেই বাদ্যযন্ত্রের ভূমিকা আছে। রাগ থেকে শুরু করে রক গানের বাদ্যযন্ত্রের ব্যবহার সমানতালে করে থাকেন বাদ্যশিল্পীরা। রাজধানী ঢাকার সায়েন্স ল্যাবরেটরিতে নিউ সুরশ্রী দোকানের স্বত্বাধিকারী রামভক্ত সরকার বলেন, ‘জন্মের পর থেকেই দেখি বাবা-দাদা এই ব্যবসা করতেন। উত্তরাধিকার সূত্রে এই ব্যবসা করে যাচ্ছি।’ তিনি বলেন, ‘দিন বদলের সঙ্গে মানুষের চাহিদারও অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু একটা বিষয় এখনো সবার মাঝে আছে। সেটা হলো গানকে ভালোবাসা। সময়ের সঙ্গে গানের ধরন অনেক পরিবর্তন হয়েছে। তবে গানের ধরন যতই পরিবর্তন হোক না কেন, গানে বাদ্যযন্ত্রের ব্যবহার আগের চেয়ে বেড়েছে বলে মনে হয়। বাদ্যযন্ত্রের চাহিদা এখন কিছুটা কম হলেও মোটামুটি চলে যাচ্ছে।’ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী শাওন মুস্তাফিজ গিটার কিনতে এসেছেন। কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘বন্ধুরা মিলে গানের দল তৈরি করেছি। পড়াশোনার পাশাপাশি নিয়মিত গানের চর্চা করি।’ তিনি বলেন, ‘পড়াশোনার পর যে সময় পাই গান নিয়েই থাকি। এতে মনও ভালো থাকছে। বাজে কোনো অভ্যাস হয়নি। সময় পেলেই বন্ধুরা মিলে গানের মাঝে মেতে থাকি।’ গানের সঙ্গে বাদ্যযন্ত্রের সম্পর্ক সবচেয়ে বেশি। গানকে আরও শ্রুতিমধুর করার জন্য বাদ্যযন্ত্রের ভূমিকা অনেক। গানের রকমভেদে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়ে থাকে। ধরন যে রকমই হোক না কেন, কেনার আগে দরদাম সম্পর্কে ধারণা রাখতে হবে। বাদ্যযন্ত্রের দরদামগিটার: দেশি—১,২০০ থেকে ২,৮০০ টাকা; ভারতীয়—৩,৬০০ থেকে ৪,৮০০ টাকা; চায়না—৫,৫০০ থেকে ৮,৫০০ টাকা; কোরিয়ান—৬,২০০ থেকে ১১,৫০০ টাকা। হারমোনিয়াম: দেশি— ৬,৫০০ থেকে ১২,০০০ টাকা। ভারতীয় স্কেল চেইজার—২৫,০০০ থেকে ৪২,০০০ টাকা। তবলা: দেশি জোড়া—২,১০০ থেকে ৪,২০০ টাকা। সেতার: ভারতীয়—১০,৫০০ থেকে ১৬,০০০ টাকা। তানপুরা: মেয়েদের—৯,০০০ থেকে ১২,০০০ টাকা; ছেলেদের—১১,৫০০ থেকে ১৫,০০০ হাজার টাকা। ভায়োলিন: ভারতীয়—২,৮০০ থেকে ৪,০০০ টাকা; চায়না—৪,০০০ থেকে ৬,৫০০ টাকা; জার্মানি—৯,৫০০ থেকে ১২,০০০ টাকা। ইলেকট্রনিক লিড গিটার: ভারতীয়—৭,২০০ থেকে ৯,৫০০ টাকা; চায়না—১২,০০০ থেকে ৪২,০০০ টাকা। ইলেকট্রনিক বেজ গিটার: ভারতীয়—৪,২০০ থেকে ৯,৫০০ টাকা; কোরিয়ান—১২,০০০ থেকে ৪২,০০০ টাকা। ইয়ামাহ কিবোর্ড: চায়না—১২,০০০ থেকে ৫৫,০০০ টাকা। ড্রামসেট: দেশি—৭,২০০ টাকা ১৬,০০০ টাকা; চায়না—৩৫,০০০ থেকে ৪৫,০০০ টাকা। কনগো: দেশি—২,৫০০ থেকে ৩,৫০০ টাকা। বঙ্গ—৯৫০ থেকে ১,২০০ টাকা। জিপসি: দেশি—১৫০ থেকে ৩৫০ টাকা; চায়না—৪৫০ থেকে ৮৫০ টাকা। ড্রাম প্যাট: ভারতীয়—৩,৫০০ থেকে ৫,৫০০ টাকা। করনেট—৩,৫০০ থেকে ৬,৫০০ টাকা। বাঁশের বাঁশি স্কেল কার—৪০ থেকে ৫৫০ টাকা। দোতারা: ৮৫০ থেকে ৩,২০০ টাকা। একতারা: দেশি—৩৫০ থেকে ১,২০০ টাকা। নাল: দেশি—২,৪০০ থেকে ৩,৫০০ টাকা। খমক—৬৫০ থেকে ১,২০০ টাকা। খঞ্জনি: ১৫০ থেকে ২২০ টাকা। নাগিন বাঁশি: ৩৫০ থেকে ৫৫০ টাকা। মারকাস: ৪৫০ থেকে ৫৫০ টাকা। চুমকি: ১৪০ টাকা। সেকাস: ২৫০ থেকে ৭০০ টাকা। শ্রী খোল: ১,৫০০ থেকে ২,৫০০ টাকা। কাঠি ঢোল: ১,৫০০ থেকে ৩,৫০০ টাকা। ঢোল: ৮৫০ থেকে ১,৬০০ টাকা। এ ছাড়া ছোট আরও অনেক বাদ্যযন্ত্র এই দোকানগুলোয় পাওয়া যায়।সায়েন্স ল্যাবরেটরিতে নিউ সুরশ্রী দোকানের স্বত্বাধিকারী জানান, তাঁদের দোকানে ব্র্যান্ডের সব যন্ত্রাংশ ও এসপিফোর সাউন্ড সিস্টেমের সকল প্রকার উপকরণ পাওয়া যায়।কোথায় পাবেনরাজধানী ঢাকার মধ্যে বাদ্যযন্ত্রের সবচেয়ে পুরোন বাজার হলো সায়েন্স ল্যাবরেটরিতে। এ ছাড়া এলিফ্যান্ট রোড, মোহাম্মদপুর, মিরপুর, পুরান ঢাকার লালবাগ, চকবাজারসহ বিভিন্ন স্থানে বাদ্যযন্ত্রের দোকান আছে। দেশের প্রতিটি জেলাশহরেও বাদ্যযন্ত্রের দোকান আছে।