বাধ্যবাধকতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসসি পরীক্ষার পর আমি ও আমার এক বন্ধু মাকসুদ মিলে ঢাকায় গেলাম। দুজনই ঢাকায় নতুন। ফার্মগেট দিয়ে ফেরার পথে দুজন জুতা দেখতে ফুটপাতের দোকানে গেলাম। জুতা দেখতে লাগলে দোকানি বললেন, ভাই, পরে দেখেন। আমি জুতা পরার পর পছন্দ না হওয়ায় জুতা খুলে চলে আসব—তখন দোকানদার বললেন, ‘ভাই, নিবেন না?’ আমি বললাম, ‘নেব না।’ দোকানদার বললেন, ‘জুতা নিতে অইব, পরছেন কেন?’ তারপর আর কি, জুতা কিনতে বাধ্য হলাম। গণিত বিভাগ, চবি।