প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘোড়ার পিঠে সওয়ার হয়ে দুর্দান্ত ভঙ্গিতে ছুটছে এক কাউবয়! মাথায় কালো হ্যাট, গলার রুমাল উড়ছে দুরন্ত বাতাসে। হঠাৎ দেখলে দারুণ ধন্ধে পড়তে হয়! খানিক বাদেই বোঝা যায়, কাউবয়টি আসলে এক বানর আর তার ঘোড়া হলো এক কুকুর! কাউবয় বানরের নাম হুইপল্যাশ আর কুকুরের নাম বাড। কাপুচিন বানর ও বর্ডার কোলি গোত্রের কুকুরের মালিক টমি লুসিয়া। অনেক দিন ধরে এই প্রাণী দুটি আছে তাঁর কাছে। বেশ ভালো বন্ধু হুইপল্যাশ ও বাড। কদিন আগে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য নাভেদার রেনো শহরের এক মাঠে দারুণ খেল দেখাল এই জুটি। বানর কাউবয় ও কুকুর ঘোড়া দেখতে হাজির হয়েছিল অনেক দর্শক।ডেইলি মেইল ও টেলিগ্রাফ